কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়েছিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি  করা হয়েছিল হাসপাতালে। দেহের নীচের অংশ আগুনে পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবার উন্নত চিকিৎসার জন্য বাইরন বিশ্বাসকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। যদিও গোপনীয়তার স্বার্থে বাইরনকে দিল্লির কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, তিনি বর্তমানে দিল্লি এইমসে চিকিৎসাধীন রয়েছেন।  

বায়রনের দাদা মিল্টন বিশ্বাস জানিয়েছেন, রবিবার (৪ অক্টোবর) সন্ধে নাগাদ কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে  তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।  শনিবার (৩ অক্টোবর) দুপুর নাগাদ ঘরে ছিলেন বায়রন বিশ্বাস। সেই সময়েই স্থানীয় মানুষজন তাঁর ঘর থেকে আগুন এবং ধোঁয়া বার হতে দেখেন। সেখান থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুলিয়ানে পারিবারিক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে কলকাতায় এনে তার পর নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। সোমবার বায়রনের দাদা মিল্টন বিশ্বাস বলেন, ‘বায়রনের সুগার ছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সেই কারণে উন্নত চিকিৎসার জন্যই তাঁকে গতকালই কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে বায়রনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। দিল্লির একটি হাসপাতালে ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’ 

আরও পড়ুন: উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রবিবার বায়রনের দাদা মিল্টন বিশ্বাস জানিয়েছিলেন , ‘অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় বায়রনের দু’পায়ে হাঁটুর নীচে ক্ষত তৈরি হয়েছে এবং বাম হাতে কনুইয়ের নীচের অংশ অগ্নিদগ্ধ হওয়ার কিছুটা ক্ষত তৈরি হয়েছে। ‘সুগার ফল’ করে যাওয়ার কারণে শনিবার বায়রন নিজের ঘরে শুয়ে ছিল। সেই সময় হঠাৎ করেই এসি মেশিন ফেটে গিয়ে ওঁর ঘরে আগুন লেগে যায়।’  

 

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার