দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাধীনতা দিবসে কেমন থাকবে মেট্রো পরিষেবা?

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসে কখন মেট্রো চালু হবে আর কখনই বা শেষ মেট্রো চলবে, অনেকেরই প্রশ্ন। প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হবেনা। তবে মেট্রোর সংখ্যা কম থাকবে বলে জানিয়েছে জানিয়েছে কলকাতা রেল মেট্রো কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসের দিন প্রায় বেশিরভাগ বেসরকারি সংস্থান বন্ধ থাকবে। ফলে কর্মব্যস্ততা কম থাকবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সোমবার মেট্রোর তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১৮৮টি মেট্রো। অন্যদিনের তুলনায় কম মেট্রো চলবে ব্লু লাইনে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রোর সময়  সকাল ৬.৫০।

অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ৬.৫৫ মিনিট এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ৭টা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো  ৯.২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো যথাক্রমে ৯.৩০ মিনিট। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোর সময় ৯টা ৪০ মিনিট।

গ্রিন লাইনেও কমবে মেট্রোর সংখ্যা। ১০৬টি মেট্রোর বদলে চলবে ৯০টি মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময়ের পরিবর্তন নেই।তবে জোকা-তারাতলা মেট্রো লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধই থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ