‘বিজেপির হাত ধরে রাজ্যে শান্তি ফিরুক,’ বিধানসভায় দাঁড়িয়ে বললেন হুমায়ুন

বুধবার (১৩ মে) বিধানসভায় শপথ নিতে এসে তাঁর চোখে-মুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট ছিল। হাতে ৫০০ পিস ছানাবড়া এবং ১৫০ টি মনোহরা নিয়ে বিধানসভায় পা রাখলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনিই এখন বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। না, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, তিনি হলেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুই কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছেন তিনি। আজ, বুধবার (১৩ মে) বিধানসভায় শপথ নিতে এসে তাঁর চোখে-মুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট ছিল। সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদের জনপ্রিয় ৫০০ পিস ছানাবড়া এবং ১৫০টি মনোহরা নিয়ে বিধানসভায় পা রাখলেন তিনি। বোঝাই যাচ্ছে, তিনি একেবারে সেলিব্রেশন মুডে আছেন।

হুমায়ুন কবীর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া শাসক গোষ্ঠী তৃণমূলের একজন দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু গত বছরেই দল ছাড়েন তিনি। আচমকা তৃণমূল থেকে সরে নিজের দলের ঘোষণা করেন। তাঁর লক্ষ্য ছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ। এই নিয়ে গত বছরের ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে রীতিমতো নাটকীয়তা পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে তৃণমূল হুমায়ুনকে সাসপেন্ড করে। আজ, বুধবার (১৩ মে) নওদার বিধায়ক হিসেবেই বিধানসভায় শপথগ্রহণ করেছেন তিনি। রেজিনগরের আসন কিছুদিন বাদেই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, তিনি তাঁর পুত্রকে রেজিনগর থেকে উপ-নির্বাচনে দাঁড় করাতে চান। এদিন বিধানসভায় শপথ নিতে গিয়ে চমক দেন হুমায়ুন কবীর। একেবারে সেলিব্রেশন মুডে প্রবেশ করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সঙ্গে ৫০০ পিস ছানাবড়া এবং ১৫০ মনোহারার প্যাকেট নিয়ে বিধানসভার সমস্ত বিধায়কের মিষ্টিমুখও করান। হুমায়ুনের এই আচরণ সকলের নজর কেড়েছে।

কিন্তু মুর্শিদাবাদের আম ছেড়ে মিষ্টি নিয়ে কেন হাজির হলেন তিনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, ‘মনোহরা হল মনের আরাম, মনের প্রাণ। তাই তো নিয়ে এসেছি। আর রাজনৈতিক হিংসা নয়। এবার একটু মিষ্টিমুখ করতে হবে। তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রাজ্যের মানুষ। এটাই আমার শান্তি। বিজেপির হাত ধরে এখন রাজ্যে শান্তি ফিরুক, পরিবর্তন আসুক সেটাই আমি চাই। তবে আজকের মিষ্টিমুখ শুধু শাসকগোষ্ঠীর জন্যে নয়, বিরোধীদের জন্যো নিয়ে এসেছি। মনোহরা আরও নিয়ে আসতে পারতাম, কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই মাত্র দেড়শো পিস্ আনতে পেরেছি। তবে মনোহরা বেশি আনতে না পারলেও প্রায় ৫০০ পিস্ ছানাবড়া নিয়ে এসেছি। আমি কিন্তু দল গড়ে দুটো আসনে জিতে দেখিয়েও দিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাল মানুষ, আমার বিশ্বাস উনি সব ভাল কাজ করবেন। পূর্বের শাসকদলের কাছে অনেক অপমানিত হয়েছি। সে সব আজকে আর মনে রাখতে চাই না।’ বিধানসভাতেই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরেন হুমায়ুন। শুধু হুমায়ুন কবীর নন, মুর্শিদাবাদের তৃণমূলের তিন বিধায়কও আলাদা করে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের