মানবিক উদ্যোগ তৃণমূল নেতার, বাসে চেপে পুজো দর্শন করালেন প্রবীণদের

মানবিক উদ্যোগ বজবজ ২ নম্বর ব্লকের তৃণমূল সহ-সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের। পুজোতে বয়স্ক মানুষজকে নিয়ে পুজোতে ঘুরতে বেরোলেন এই তৃণমূল নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক উদ্যোগ বজবজ ২ নম্বর ব্লকের তৃণমূল সহ-সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের। এ বারের পুজোতে প্রবীণ মানুষজকে নিয়ে পুজোতে ঘুরতে বেরোলেন এই তৃণমূল নেতা। প্রবীণ মানুষজকে সঙ্গে নিয়ে বাসে চেপে কলকাতার বিভিন্ন জায়গার ঠাকুর দেখলেন তিনি।

বাঙালির অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গা পুজোতে আট থেকে আশি সব বয়সের মানুষজন পুজোর দিনগুলিতে আনন্দে মেতে থাকেন। কিন্তু বহু মানুষজন আছে যারা আর্থিক অভাব এবং পরিস্থিতির শিকারে পুজোর কটা দিনগুলি আনন্দে কাটে না। সেই ভাবনা থেকে গ্রামের প্রবীণ মানুষজনদের নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। সেই পরিকল্পনা মতো এদিন বাসে করে ঠাকুর দেখতে বেরোলেন বজবজ ২ নম্বর ব্লকের সহ-সভাপতি। তিনি জানান, আজ থেকে তিন বছর আগে নিজের বাবা মাকে হারান। তারপর থেকে প্রত্যেক পুজোতে গ্রামের বৃদ্ধ বাবা-মাদের নিয়ে তিনি ঠাকুর দেখতে বের হন। শুক্রবার সকালে বৃদ্ধ বাবা-মাদের নিয়ে বাসে করে কলকাতার বিভিন্ন জায়গার ঠাকুর দেখেন সুব্রত। তৃণমূল নেতার সঙ্গে কলকাতা শহরে এসে বিভিন্ন পুজো মণ্ডপে ঠাকুর দেখার সুযোগ পেয়ে খুশি তাঁরাও।

উল্লেখ্য দীর্ঘ দু’বছর পর মহা সমারোহে এ বছর পালিত হচ্ছে দুর্গা পুজো। করোনা পরিস্থিতির জেরে গত দু বছর কোনওরকমে পালিত হয়েছে দুর্গা পুজো। দীর্ঘ দিন লকডাউনে ঘরবন্দি থাকার পর এ বছর মানুষ প্রাণ খুলে উপভোগ করতে চাইছেন উৎসবের আনন্দ। দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর গত ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধন্যবাদ জ্ঞাপনের মিছিল করেন। কার্যত সেদিন থেকেই শুরু হয়ে যায় রাজ্যে পুজোর মেজাজ। বিজয়া দশমীর পর রাজ্য সরকারের উদ্যোগে দুর্গা পুজোর কার্নিভাল হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস