আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুয়ারে সরকারে ৪৪জন IAS, ডাক শিক্ষক-শিক্ষিকাকেও

নিজস্ব প্রতিনিধি: এবারই প্রথম বুথভিত্তিক দুয়ারে সরকার(Duyare Sarkar) শিবির আয়োজিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে। ২০ দিনে মোট ২ লক্ষ শিবির হবে রাজ্যজুড়ে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন। এই অংশের যোগদান দুয়ারে সরকার চালানোর জন্য কতখানি মিলবে তা নিয়ে সংশয়ে আছেন নবান্নের আধিকারিকেরা। তাই নির্বিঘ্নে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার কিছুটা ভিন্ন পথে হাঁটা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার যেমন ৪৪জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি কলকাতা পুরনিগম(KMC) এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও(Teachers) এবারে ডাকা হচ্ছে।

আরও পড়ুন CAG’র রিপোর্টে নম্বর গরমিল ৪৬ হাজার প্রার্থীর, নিশানায় বুদ্ধ জমানা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বদলে মহকুমাভিত্তিক ৪৪জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দুয়ারে সরকার পরিচালনা করার জন্য। এই পদস্থ আধিকারিকদের পর্যবেক্ষণেই চলবে দুয়ারে সরকার শিবির। কলকাতা পুরনিগম এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদকে। মেদিনীপুর ডিভিশনে মহকুমাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে ৯জন IAS অফিসারকে। জলপাইগুড়ি, প্রেসিডেন্সি, বর্ধমান এবং মালদা ডিভিশনেও একইভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে বাকি অফিসারদের মধ্যে। অন্যদিকে এবারে দুয়ারে সরকার কর্মসূচীর জন্য কলকাতা পুরনিগমের অধীনে থাকা স্কুলগুলি থেকেও ৩৩০ জন শিক্ষক-শিক্ষিকাকেও দুয়ারে সরকার কর্মসূচীর জন্য ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরনিগমের ৪১২ জন পুরক্ররমী ও আধিকারিককেও দুয়ারে সরকার চালাতে ডাক দেওয়া হয়েছে। যদিও এরা সবাই কলকাতা শহরের মধ্যেই দুয়ারে সরকার কর্মসূচীর সঙ্গে জড়িত থাকবেন। জেলায় তাঁদের যেতে হবে না।

আরও পড়ুন SAT’র শূন্যপদ পূরণে উদ্যোগী মমতার সরকার

উল্লেখ্য, আগামী ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’ শিবির। এবারের শিবিরে ভবিষৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী এবং চোখের আলো সহ মোট ৩৪টি সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। সেই সঙ্গে চলবে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু’র মতো প্রকল্পগুলির আবেদন গ্রহণের কাজও।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ