‘ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট’, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ওরা যদি ৪২০ হয়, তাহলে আমি ৪৪০ ভোল্ট। নির্বাচনকে কমিশনকে এইভাবেই তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, আমরা রাস্তায় এখনো রাস্তায় নামিনি, আমরা রাস্তায় নামলে কী হবে সবাই জানে। যেসকল কেন্দ্রীয় কর্মচারি এসআইআর-র কাজ করছেন, তাঁরা নিয়ম মেনে কাজ করুন। মিষ্টি খাওয়াব।

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করেন।তিনি বলেছেন, ভ্যানিশ কুমার বসে বসে মানুষের নাম ভ্যানিশ করছে। বৈধ ভোটারের নাম বাদের চক্রান্ত করছে কমিশন। সু্প্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। তাঁর অভিযোগ, ৭ নম্বর ফর্ম এক সঙ্গে জমা দিয়েছে বিজেপি।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নাম নিতে চান না। এটি টর্চার কমিশন। সত্যকে চাপা দেওয়া যায় না। একদিন না একদিন সত্য বেরোবে। বিহারে নির্বাচনে নোটিফিকেশন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন, বিহারে যে নিয়ম নীতি করা হয়েছিল, তা বাংলার ক্ষেত্রে হবে না কেন? নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন। তুঘলকি কাণ্ড করছে নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা কমিশনের।

প্রশ্ন তুলেছেন, বিহারে ১১টি নথির উল্লেখ রয়েছে, বাংলায় কেন ১৩ টা? আইটি সেলের একজন বিজেপি কন্যা ৫৮ লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। এরমধ্যে অনেক জেনুইন ভোটার রয়েছে। এরা নির্বাচন কমিশনের নির্দেশকেও অমান্য করেছে। কমিশনের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের আগে লগ ইন বন্ধ করা হয়েছে। এসআইআর-র নামে কমিশন তুঘলকি এবং হিটলারি করছে।

তাঁর আরও অভিযোগ, ১৪ ফেব্রুয়ারি বেলা তিনটের আগে লগইন বন্ধ করা হয়েছে। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে। শুনানি প্রক্রিয়ার মাধ্যমে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে তিন মাস আগে তড়িঘড়ি এই  এস আই আর প্রক্রিয়া নিয়ে সরব মমতা। রাজ্য সরকারের সমস্ত ক্ষমতাকে ক্যাপচার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে এস আই আর শুনানির নামে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ