খাস কলকাতায় ফের বেআইনি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

খাস কলকাতায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। বেদিয়াডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল ট্যাংড়া থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। বেদিয়াডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল ট্যাংড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার সিঙ্গেল শট পিস্তল-সহ একটি কার্তুজ উদ্ধার হয়েছে। তবে কোথা থেকে কীভাবে তিনি এই আগ্নেয়াস্ত্র পেয়েছেন, তার সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি যুবক। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তবে কলকাতায় অস্ত্র উদ্ধার এই প্রথম নয়। এর আগে কলকাতার দুটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। নারকেনডাঙ্গা থানা এলাকায় ক্যানাল ওয়েস্ট রোড এবং পার্সেল রোডের সংযোগস্থল থেকে একজন ২৮ বছর বয়সী যুবক শেখ সামির ওরফে দাতনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বাড়ি আনন্দপুরে।

সামিরের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও এই ঘটনার ঠিক পরের দিনই কলকাতার নর্থ পোর্ট থানা সংলগ্ন আর্মেনিয়ান ঘাটের কাছ থেকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। যেখানে মহম্মদ সইম আখতার নামের একুশ বছরের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর সঙ্গেই আরও এক যুবককে গ্রেফতার করেন পুলিশ। দুজনেরই বাড়িও আনন্দপুর বলে জানা যায়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। এদিকে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কের আইরা মোড় এলাকা থেকে গুড়-তেলের টিনে লুকোনো গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ।

বিশেষ তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনব কায়দায় গাঁজাগুলি পাচার করা হচ্ছিল। গুড় ও তেলের টিনের ভিতরে বিশেষভাবে গাঁজা ভরে তা বহন করা হচ্ছিল। তবে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় নবগ্রাম থানার তৎপর পুলিশবাহিনী। ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে রবিবার সকাল এগারোটা নাগাদ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩