চিকিৎসায় গতি আনতে অনলাইনে রিপোর্ট, সিদ্ধান্ত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের

চিকিৎসা ব্যবস্থায় গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (School Tropical Medicine)

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা ব্যবস্থায় গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (School Tropical Medicine)। রোগীর রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পেতে দেরি হয় চিকিৎসকের। এর ফলে চিকিৎসা শুরু করতেও দেরি হয়। এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হল ট্রপিক্যাল মেডিসিন।

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সিদ্ধান্ত, এ বার চিকিৎসা করাতে আসা রোগীদের রক্ত পরীক্ষা করার পর সেই রিপোর্ট ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট হয়ে যাওয়া মাত্রই হাসপাতালের নিজস্ব নেটওয়ার্কে আপলোড করে দেওয়া হবে। এর ফলে চিকিৎসকরা ওয়ার্ডে বসেই পরীক্ষার সমস্ত রিপোর্ট দেখে নিতে পারবেন। সম্প্রতি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর শুভাশীষ কমল গুহ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক চিকিৎসক রাণা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রাণা চট্টোপাধ্যায় জানান, ‘হাসপাতালের ইন্ডোরে ভর্তি থাকা রোগীদের পরীক্ষার রিপোর্ট তৈরি হয়ে গেলেই তা সঙ্গে সঙ্গে হাসপাতালের কম্পিউটার নেটওয়ার্কে আপলোড করে দেওয়া হবে। এর ফলে রোগীদের আর রিপোর্ট নিয়ে ওয়ার্ডে যেতে হবে না। চিকিৎসকরা ওয়ার্ডে বসেই সেই রিপোর্ট পাবেন। ফলে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা যাবে।’ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই সিদ্ধান্তের ফলে সুবিধা হল বলে মনে করছেন রোগীরা। এর ফলে রোগী চিকিৎসা যেমন দ্রুত শুরু করা সম্ভব হবে। তেমনই রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরলে দ্রুত বেডও খালি হবে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে