কলকাতায় মমতার হাত ধরেই গড়ালো ISCON’র রথের চাকা

কলকাতার অ্যালবার্ট রোডে থাকা ISCON’র মন্দির থেকে এবারের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই দেশবাসীকে বাংলা ও ইংরেজিতে রথযাত্রার শুভেচ্ছা(Rathayatra Wish) জানিয়েছিলেন তিনি ট্যুইট করে। আর দুপুরে ভারী বৃষ্টির মধ্যেও কলকাতার রাজপথে নেমে তিনি টানলেন জগন্নাথের রথের রশি। হ্যাঁ আজ রথযাত্রা৷ প্রতিবছরের মতো তাই এবারেও কলকাতার(Kolkata) বুকে ঘটা সব থেকে বড় রথযাত্রা হিসাবে চিহ্নিত ISCON’র রথযাত্রার উদ্বোধন হল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে। মেঘ বৃষ্টি উপেক্ষা করেই তিনি টানলেন রথের দড়ি। কলকাতার অ্যালবার্ট রোডে থাকা ISCON’র মন্দির থেকে সেই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও(Lata Banerjee)। ISCON’র মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি কথা বলেন মন্দিরের পুজারি ও সেবায়তদের সঙ্গেও।  

এদিন সাতসকালেই দেশবাসীকে রথের শুভেচ্ছা জানিয়ে মমতা ট্যুইট করে লেখেন, ‘সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়। আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেবো, আগামীবছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা! জয় জগন্নাথ!!!’ এর পর এদিন দুপুর ২টো নাগাদ তিনি চলে আসেন ISCON’র মন্দিরে। মন্দিরের ভিতরেই করেন আরতি। পরে বৃষ্টির মধ্যেই রথে উঠে জগন্নাথ দর্শনের পরে মমতা তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  

তিনি বলেন, ‘আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি৷ বাংলায় আমরা সমস্ত ধর্মীয় উৎসব পালন করি। বাংলার অর্ধেক মানুষ জগন্নাথ দর্শন করছেন বিভিন্ন জায়গায়। আপনারা পুরীতে জগন্নাথ দর্শন করে থাকেন, আগামী বছর আপনারা দিঘাতে রথ যাত্রা দেখতে পাবেন। পুজোর পর উদ্বোধন। মন্দির না উদ্বোধন করে রথ কীভাবে করা যাবে? আগামী বছরের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের দিনটা অত্যন্ত শুভ। আপনাদের সকলকে শুভনন্দন। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক। তিনি জগৎপিতা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন৷ জয় জগন্নাথ৷ সবাই সুস্থ থাকুন শুভ রথযাত্রা৷’ এরপর মুখ্যমন্ত্রীর হাত ধরেই টান পড়ে রথের রশিতে। অ্যালবার্ট রোড থেকে রথযাত্রার সূচনা হয়ে তা হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ.জে.সি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এস.পি. মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জে.এন. নেহেরু রোড, আউটট্রাম রোড হয়ে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে গিয়ে শেষ হয়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা