SSKM Hospital’র Trauma Care-এ দুষ্কৃতী-তাণ্ডব, হকি স্টিক, উইকেট নিয়ে ভাঙচুর-মারধর

দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই হাসপাতালের ভিতরে ঢুকে এই হামলা বলে অনুমান করা হচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালেই বড়সড় অশান্তি কলকাতার(Kolkata) এস এস কে এম হাসপাতালে(SSKM Hospital)। কার্যত দুষ্কৃতীদের তাণ্ডব(Goons Attack)। ট্রমা কেয়ারের(Trauma Care Centre) সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রোগীর আত্মীয়র। আর এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই হাসপাতালের ভিতরে ঢুকে এই হামলা বলে অনুমান করা হচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। আতঙ্কে রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।   

আরও পড়ুন, মানসিক বিধ্বস্ততার দোহাই দিয়ে ৭৭জন চিকিৎসকের গণইস্তফা কল্যাণীতে

জানা গিয়েছে, এদিন সকাল ৮টার পর এস এস কে এমে বাইক নিয়ে ঢুকে পড়েন কয়েক জন। অভিযোগ, তাদের হাতে ছিল হকি স্টিক এবং উইকেট। ট্রমা সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করে তারা। একাধিক জুনিয়র ডাক্তারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ(Police) ছিল। কিন্তু তারা গন্ডগোল দেখেও না দেখার ভান করেছে। এক জুনিয়র চিকিৎসকের কথায়, ‘এই তো ৯০ শতাংশ নিরাপত্তা ব্যবস্থা ঠিক হয়ে যাওয়ার নমুনা! কলকাতার বুকে বড় সরকারি হাসপাতালে সকাল সকাল দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে আবার বেরিয়েও গেল। কেউ কিছু করতে পারল না।’ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার সকালে ১০-১৫ জনের একটি দল বাইক নিয়ে হাসপাতালে ঢোকে। যুবকদের হাতে ছিল উইকেট এবং হকি স্টিক। তারা ট্রমা সেন্টারের দিকে এগিয়ে যান। সেখানে এক জনকে মারধর করে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যান।

আরও পড়ুন, প্রতিমা নিরঞ্জন-পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা, নজর থাকছে শোভাযাত্রাতেও, নিষিদ্ধ ডিজে

স্থানীয় সূত্রে খবর, দুই পক্ষের গন্ডগোল থেকেই এই তাণ্ডবের ঘটনা ঘটেছে। ট্রমা সেন্টারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবারই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। জানা যাচ্ছে, তাঁর এক আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে তাঁর। এর পর হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই যুবকেরা। তাদের পরিচয় কী, কী নিয়ে এই গন্ডগোল, এখনও সে সব পরিষ্কার নয়। তবে রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে এমন ঘটনায় রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। হাসপাতাল সূত্রে খবর, আহত যুবকের আপাতত চিকিৎসা চলছে ট্রমা কেয়ারে। মাথায় স্টিচ করা হবে তাঁর। আঘাত কতটা গুরুতর, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করা হচ্ছে। অন্য দিকে, কী নিয়ে এই হামলা, কারা জড়িত, তার খোঁজ নিচ্ছে পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত