অভিষেকের হেলিকপ্টারে আয়কর হানা, ট্যুইট করে জানালেন নিজেই

পয়লা বৈশাখের সকালে কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেকের ব্যবহার করা হেলিকপ্টারে আয়কর হানা। যদিও মেলেনি কিছুই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকালই তাঁর যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর এবং রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পবন্দর নগরী হলদিয়াতে। যে হেলিকপ্টারে(Helicopter) করে তাঁর যাওয়ার কথা ছিল, সেই হেলিকপ্টারেই রবি সকালে হানা(IT Raid) দিয়ে বসল কিনা আয়কর দফতরের আধিকারিকেরা। যদিও সেই হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। খালি হাতেই ফিরতে হয়েছে আয়কর আধিকারিকদের। আর সেই ঘটনা এবার তিনি নিজেই ট্যুইট করে জানালেন সবাইকে। নজরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি নিজে ট্যুইট করে লেখেন যে, ‘NIA-র DG এবং SP-কে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাঁদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি। জমিদাররা যতই বাংলায় বলপ্রয়োগ করুক না কেন বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না।’

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনও হেভিওয়েট যখন চপার বা বিমানে করে কোথাও যান সেই সময় সেটির ট্রায়াল রান করতে হয়। আজও নিরাপত্তার কারণে কলকাতার(Kolkata) বেহালা ফ্লাইং ক্লাবে(Behala Flying Club) সেই চপার বা হেলিকপ্টারের ট্রায়াল রান চলছিল। সেই সময়েই সেখানে হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। অভিযোগ কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। কপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগ খুলে দেখেন তাঁরা। কিন্তু হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। শেষে কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকেরা হেলিকপ্টারটিকে আটকে রেখে দেন। ওড়ার অনুমতি চাওয়া হলেও দেওয়া হয়নি। পরে এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের। তৃণমূলের অভিযোগ, বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটি বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দফতরের আধিকারিকেরা। সম্ভবত সেই কারণেই কাল অভিষেক সড়ক পথেই হলদিয়া যাবেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর