অগ্নিমূল্য ডিজেল, খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ বাসমালিকদের

জ্বালানির দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে বাস চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন বাস মালিকরা। রবিবার তাঁরা অভিনব প্রতিবাদে সামিল হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে বাস চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন বাস মালিকরা। রবিবার তাঁরা অভিনব প্রতিবাদে সামিল হলেন। বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর স্ট্রীটের সামনে গিয়েই প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বাস-মিনিবার্স ওনার্স অ্যাসোসিয়েশনের। কিন্তু পুলিশ আগেই তাঁদের আটকে দেয়। তবে ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জন্য বাসমালিকরা এদিন তুমুল বিক্ষোভ দেখিয়েছেন মহম্মদ আলি পার্কের সামনে। বাসমালিকদের দাবি, কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির জন্যই পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। তাই কেন্দ্রের বিজেপির কাছে বার্তা পৌঁছে দিতেই রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁদের আরও দাবি, এভাবে দাম বাড়তে থাকলে তাঁদের পরিষেবা দেওয়া সম্ভব নয়।

রবিবার ছুটির দিনও সরগরম কলকাতা। পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে কলকাতা জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরমধ্যেই শুরু হয় বাস-মিনিবার্স ওনার্স অ্যাসোসিয়েশনের অভিনব মিছিল। একটি খালি বাস দড়ি দিয়ে টানতে টানতে শহরের রাজপথে এগোতে থাকেন বাসমালিকরা। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মহম্মদ আলি পার্ক থেকে বিজেপির সদর দফতর পর্যন্ত বাসটিকে টেনে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই পুলিশ আটকে দেয় বাসমালিকদের। উল্লেখ্য, ডিজের দাম কলকাতায় সেঞ্চুরি পার না করলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় করে ফেলেছে। জানা যাচ্ছে, ডিজেলের দাম ইতিমধ্যেই ঝাড়গ্রামে ১০০.১৬ টাকা, পুরুলিয়ায় ১০০.৪৮ টাকা, দার্জিলিংয়ে ১০০.৬৪ টাকা, আলিুপুরদুয়ারে ১০০.৫২ টাকা, মুর্শিদাবাদে ১০০.৩৩ টাকা এবং কোচবিহার জেলায় ১০০.৪০ টাকা ও নদিয়ায় ১০০.৪৯ টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে ডিজেল। ফলে বাস চালাতে চরম সমস্যায় পড়ছেন বাসমালিকরা।

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম

চেয়ারে বসা অবস্থায় উদ্ধার মহিলার দেহ! মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা