গুগল স্টোরেজ ফুল! বন্ধ করুন এই ৩টি সেটিংস, ফাঁকা হবে মেমোরি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজকের ডিজিটাল যুগে স্মার্টফোনের ছবি, ভিডিও আর দরকারি ফাইলের ব্যাকআপ রাখতে আমরা কমবেশি সবাই গুগল ড্রাইভ বা গুগল ফটোজ ব্যবহার করি। কিন্তু গুগল অ্যাকাউন্টের সাথে দেওয়া ১৫ জিবি ফ্রি স্টোরেজ খুব দ্রুতই ভরে যায়। অনেকেই হয়তো জানেন না যে, এই ১৫ জিবি স্পেস শুধু গুগল ড্রাইভের জন্য নয়, বরং জিমেইল, গুগল ফটো এবং অ্যান্ড্রয়েড ফোনের অন্যান্য ব্যাকআপের জন্যও যৌথভাবে ব্যবহার হয়। টাকা খরচ করে অতিরিক্ত স্টোরেজ কেনার আগে, খুব সহজেই ফোনের কয়েকটি ইন্টারনাল সেটিংস পরিবর্তন করে আপনি জিবি-র পর জিবি স্টোরেজ ফাঁকা করে নিতে পারেন। সাধারণত এই তিনটি কারনে বাড়ে ফোনের স্টোরেজ।

গুগল ফটোর ফোল্ডার ব্যাকআপ ও ডুপ্লিকেট ফাইল

গুগল স্টোরেজ দ্রুত ফুল হওয়ার অন্যতম বড় কারণ হল, ডুপ্লিকেট ব্যাকআপ। উদাহরণস্বরূপ, হোয়াটসঅ্যাপের ডেটা একবার গুগল ড্রাইভে ব্যাকআপ হয়, আবার একই ছবি বা ভিডিও গুগল ফটোজের মাধ্যমে আলাদা করে ব্যাকআপ হতে থাকে। ফলে একই ফাইল দুই জায়গায় জায়গা নষ্ট করে। গুগল ফটোজ অ্যাপে গিয়ে দেখুন কোন কোন ফোল্ডারের ব্যাকআপ অন রয়েছে। অপ্রয়োজনীয় বা মেসেজিং অ্যাপের ফোল্ডার ব্যাকআপ বন্ধ করে দিন এবং পুরনো ডুপ্লিকেট ফাইলগুলো বেছে বেছে ডিলিট করুন।

হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় মিডিয়া

প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যাটে আসা মিম, ইমেজ, জিআইএফ এবং ভারী ভিডিও আপনার অজান্তেই ফোনের ও গুগলের স্টোরেজ গ্রাস করে। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে শুধুমাত্র দরকারি মিডিয়া ফাইলগুলো রেখে বাকি সমস্ত ফালতু ও ভারী ফাইল ডিলিট করে দিন। এতে এক ধাক্কায় অনেকটা স্টোরেজ ফাঁকা হয়ে যাবে।

থার্ড-পার্টি অ্যাপের ব্যাকআপ

ছবি ও ভিডিও ছাড়াও আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকা বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের ডেটা স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ হতে থাকে। আপনার ফোনের Settings > Google > Backup অপশনে যান। সেখানে তালিকাটি পরীক্ষা করে যে অ্যাপগুলোর ব্যাকআপ রাখার প্রয়োজন নেই, সেগুলোর পারমিশন বন্ধ করে দিন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট