ভারত শুনবে একুশের মঞ্চ থেকে অগ্নিকন্যার ভাষণ

একুশ মানেই জনজোয়ার, একুশ মানেই আবেগের বন্যা, একুশ মানেই বৃষ্টি, মা মাটি মানুষের আশির্বাদ। এবার অগ্নিকন্যার ভাষণ শুনবে সারা ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বাংলার অগ্নিকন্যাও। একই সঙ্গে তিনিই ভাবী ভারতের নেত্রী। মোদি সরকারের কুশাসনের বিরুদ্ধে বার বার তিনিই গর্জে উঠেছেন। বিজেপির বিরুদ্ধে তিনিই বিরোধীদের দেশ জুড়ে একমঞ্চে টেনে এনেছেন। আর রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক ৩ দিনের মাথায় তিনি ভাষণ দেবেন একুশে জুলাইয়ের(Ekushe July) মঞ্চ থেকে। সেই ভাষণ এবার শুনবে তামাম ভারতবাসী। কেননা এবার তৃণমূলের তরফে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাষণ ভার্চুয়াল ভাবেই পৌঁছে দেওয়া হবে দেশের প্রতিটি কোনায় কোনায়।

কোভিডের জেরে গত দুই বছর একুশে জুলাইয়ের(21 July) প্রকাশ্য সমাবেশ হয়নি। এবার তাই রেকর্ড ভিড়ের অপেক্ষা করছে তৃণমূল(TMC)। আর সেই রেকর্ড ভিড়কে সাক্ষী রেখেই একুশের মঞ্চ থেকে অগ্নিকন্যা আগামী দিনের রূপরেখা জানিয়ে দেবেন। কোন পথে বাংলা এগোবে, কোন পথে তৃণমূল এগোবে, কোন পথে বিজেপির বিরুদ্ধে লড়াই করা হবে এবং সর্বোপরি কোন পথে হেঁটে দেশজুড়ে মোদির কুশাসনের অবসান ঘটানো হবে সেই পথ বাতলে দেবেন তিনি। সেই কথা যাতে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় তার জন্যই বিশেষ পথে এগোচ্ছে তৃণমূল। রাজ্যের শাসক দলের সূত্রে জানা গিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গোয়া, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে দলের কার্যালয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ। জায়ান্ট স্ক্রিনে দলনেত্রীর বক্তৃতা দেখানোর পাশাপাশি পালিত হবে বিভিন্ন স্থানীয় সামাজিক কর্মসূচিও৷ ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন রাজ্যের নেতৃত্বকে এ নিয়ে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে তৃণমূল এখনও পা রাখেনি সেখানেও কিছু আঞ্চলিক দলের মাধ্যমে মমতার কথা পৌঁছে দেওয়া হবে মোদি জমানায় নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্চিত, বিক্ষুব্ধ, সর্বহারা মানুষের কাছে।

এবারে একুশের সমাবেশে শুধু বাংলার প্রতিটি জেলা থেকেই নয়, তৃণমূল কর্মীরা আসবেন ভারতের আনাচেকানাচে থেকে। এদের সকলের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মা মাটি মানুষের তরফে। দলের প্রত্যেক সাংসদ ও বিধায়কদের নির্দিষ্ট দায় দায়িত্ব দিয়ে তা সঠিক ভাবে নির্বিঘ্নে পালন করার বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে এবারের সমাবেশ বড় ধরনের রাজনৈতিক চমক কিছু থাকবে কিনা তা নিয়ে কৌতুহল ক্রমশই চড়ছে। কেননা একুশ মানেই জনজোয়ার, একুশ মানেই আবেগের বন্যা, একুশ মানেই বৃষ্টি, মা মাটি মানুষের আশির্বাদ। প্রতিটি একুশের মঞ্চে কোনও না কোনও চমক দেখে এসেছেন বঙ্গবাসী। এবার সেই চমক দেখবে ভারতবাসী। ধাক্কা খাবে বিজেপি(BJP)।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির