বধূ নির্যাতনের মামলায় জামিন পেলেন মহম্মদ শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আগে অনেকটাই স্বস্তি পেলেন জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় মঙ্গলবার আলিপুর আদালত থেকে জামিন পেলেন ভারতীয় দলের পেসার। এদিন শামির সঙ্গেই জামিন পেয়েছেন তাঁর দাদা মহম্মদ হাসিমও। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় এই প্রথম আদালতে সশরীরে হাজিরা দিলেন শামি।  

২০১৮ সালের ৮ মার্চ জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি এবং তাঁর দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন জাহান। ২০১৯ সালের ২৯ অগস্ট ভারতীয় জাতীয় দলের পেসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরের এসিজেএম কোর্ট। ওই বছর ৯ সেপ্টেম্বর আলিপুর জেলা দায়রা আদালত ওই গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ দেয়। জেলা দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন হাসিন। বিচারপতি শম্পা সরকার নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শামি-পত্মী। গত মাসে শীর্ষ আদালত এক নির্দেশে  এক মাসের মধ্যে সব পক্ষের বক্তব্য শুনে দায়রা বিচারককে মামলাটির নিষ্পত্তি করার নির্দেশ দেয়।

গত ২৩ অগস্ট আলিপুর অতিরিক্ত দায়রা বিচারক জানান, যেহেতু জাতীয় দলের ক্রিকেটার এবং দেশের প্রতিনিধিত্ব করছেন, তাই শামির বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে না। তবে আগামী ৩০ দিনের মধ্যে সশরীরে হাজিরা দিয়ে জামিন নিতে হবে ভারতীয় ক্রিকেটারকে। সেই নির্দেশ মেনেই দাদাকে সঙ্গে নিয়ে এদিন আলিপুর আদালত থেকে জামিন নেন শামি।

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ