UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় যে এফআইআর হয়েছে তার ভিত্তিতেই আগাম জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুছন্দা সেন ধ্রুবজ্যোতি বোস এবং রঞ্জন চট্টোপাধ্যায়রা। দুর্গাপুজার প্রিভিউ শো-এর নামে প্রতারণা মামলায় আগাম জামিন চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে জামিনের আবেদন করা হয়েছে। প্রিভিউ শো’র নামে কোটি কোটি টাকা দুর্নীতি অভিযোগ করেছেন জয়দীপ ভট্টাচার্য। সেই অভিযোগের ভিত্তিতে বউবাজার থানায় মামলা রুজু করেছে পুলিশ। বউবাজার থানায় (Bowbazar P.S.)ওই এফআইআর(FIR) নম্বর হল ১০২।

আগামী ১৭ জুন এই জামিন মামলায় শুনানি রয়েছে। ঐদিন এই মামলার ভাগ্য নির্ধারণ হতে পারে। অভিযোগ হল ইউনেস্কোর নাম বানিয়ে ইন্দ্রনীল সেন(Indranil Sen) এবং তার স্ত্রী জালিয়াতি করেছেন। ইউনেস্কোর(UNESCO) নাম ভাঙিয়ে প্রি – পুজো এন্ট্রির টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক পর্যটন সংস্থা। সিপি- ডিজি সহ বউবাজার থানায়(Bowbazar P.S.) অভিযোগ দায়ের হয়েছে। ইউনেস্কো তাদের সঙ্গে কোন চুক্তি হয়নি বলে দাবি করেছে, ইউনেস্কোর পক্ষ থেকে ইমেইল সহ সব নথি দিয়ে অভিযোগ করা হয়েছে। যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দাবি ব্যবসায়িক ছাত্র চরিতার্থ করার জন্যই এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

জয়দীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী সগুনা মুখোপাধ্যায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তন অর্থাৎ পালাবদলের পর থেকে একের পর এক বিগত শাসকদলের নেতা-মন্ত্রীদের কুকীর্তি সামনে আসছে। টালিগঞ্জে মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি, শ্লীলতাহানির দায়ে গ্রেফতার হয়েছেন টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। টালিগঞ্জের থ্রেট কালচার চালানোর ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। মেকআপ আর্টিস্টদের অভিযোগের জালে এখন স্বরূপ বিশ্বাস। স্টুডিও পাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামনে এসেছে একের পর এক অভিযোগ।

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম স্তব্ধ

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!