বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ‘ধর্ষণ’ নয়, রায় হাইকোর্টের

বিচারপতির পর্যবেক্ষণ, দু'জন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে নিজেদের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক গড়েন, সেটা ধর্ষণ বিবেচিত হতে পারে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্যত নিত্যদিনই দেশের কোনও না কোনও আদালতে মামলায় দায়ের হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যথেচ্ছা সহবাস করে পরে বিয়ে না করতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সেই সব ঘটনায় পুরুষের বিরুদ্ধে দায়ের হয় ধর্ষণের অভিযোগ। তাতে শুধু যে গ্রেফতার হতে হয় তাই নয়, ১৬ বছর পর্যন্ত জেলেও কাটাতে হতে পারে। কোথাও কোথাও দেখা যায় আদালত এই ধরনের মামলায় অভিযুক্ত পুরুষকে সাফ জানিয়ে দেয় অভিযোগকারিণীকে বিয়ে করলে তবেই মিলবে জামিন। একই সঙ্গে দেশের নানা আদালতে এই রায়ও দেওয়া হয়েছে একাধিকবার যে দুইজন প্রাপ্তবয়স্ক উভয়ের সম্মতিতে সহবাস করলে সেটা ধর্ষণ বলা যায় না। এবার সেই রায়ই ফিরে এল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। আদালত জানালো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ‘ধর্ষণ’ নয়।

আরও পড়ুন শুভেন্দুর মামলায় সাড়া, রামনবমীর অশান্তির ঘটনায় NIA তদন্ত

জানা গিয়েছে, হুগলি(Hooghly) জেলার শ্রীরামপুর(Sreerampur) মহকুমার ডানকুনি(Dankuni) থানা এলাকায় দুই পরিবারের মধ্যের সখ্য গভীরতাকে আত্মীয়তায় বদলাতে দুই পরিবার ছেলে ও মেয়ের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০০৯ সালের সেই সিদ্ধান্তের ওপর ভর দিয়েই দুই পরিবারের একটি ছেলেটি এবং একটি মেয়েটির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কিছু দিন মেলামেশার পর যুবকটি অন্য একটি মেয়েকে বিয়ে করে কর্মস্থল গোয়ায় চলে যান। যাঁর সঙ্গে বিয়ের কথা হয়েছিল, সেই তরুণী তখন ডানকুনি থানায় ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণে’র অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুধু যে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তাই নয়, তাঁর বাবারকেও গ্রেফতার করে। যদিও পরে নিম্ন আদালত থেকে জামিন পান ওই অভিযুক্ত যুবকের বাবা। ওই যুবকের পরিবারের দাবি, পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধির ৪১ ধারায় নোটিস পর্যন্ত দেয়নি। সরসারি দণ্ডবিধির ৩৭৬-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে পুলিশ।

আরও পড়ুন কেষ্ট’র পরিবার নামে বেনামে প্রায় ১০০ কোটির সম্পত্তির মালিক

এরপরেই অভিযোগকারিণী তরুণীর FIR’র বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে যুবকের পরিবার। সেই মামলা ১৪ বছর ধরে চলার পরে চলতি সপ্তাহে রায়ের মুখ দেখল। মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে। সেই মামলার শুনানিতেই যুবকের পরিবারের আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, তরুণীর অভিযোগ ভিত্তিহীন। কারণ দুইজনই প্রাপ্তবয়স্ক। দুইজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একে ধর্ষণ বলা যায় না। তা ছাড়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করাও ডানকুনি থানার অতিসক্রিয়তা। অন্যদিকে তরুণীর পরিবারের আইনজীবী দাবি করেন, যুবকের পরিজন ধর্ষণে মদত দিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সাথে প্রতারণাও করেছেন। দুইপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশে জানান, তরুণীর অভিযোগের আইনি বৈধতা নেই। যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগও বাতিল করে দেন তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, দু’জন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে নিজেদের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক গড়েন, সেটা ধর্ষণ বিবেচিত হতে পারে না। ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ এবং সেক্ষেত্রে উভয়পক্ষই প্রাপ্তবয়স্ক হলে ও সেই সম্পর্কে উভয়ের সন্মতি থাকলে তা কখনই ধর্ষণ বলে গণ্য হতে পারে না। দুইজন প্রাপ্তবয়স্ক উভয়ের সম্মতিতে সহবাস করলে সেটা ধর্ষণ বলা যায় না।  

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?