এবার রাজ্যের মুকুটে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত তা আবারও প্রমাণ হল‌। উল্লেখ্য, এর আগে কন্যাশ্রী পুরস্কৃত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের ঝুলিতে আন্তর্জাতিক পুরস্কার। সংস্কৃতির সেরা গন্তব্যস্থল বাংলা। এমনই উল্লেখ করা হয়েছে পুরস্কারে। আন্তর্জাতিক এই ভ্রমণ পুরস্কার রাজ্যকে দিচ্ছে রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত সংস্থা প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স এস্যোসিয়েশন। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই আনন্দ সংবাদ পোস্ট করেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তার আগে পরেশনাথ মন্দিরে গিয়ে রাজ্যের এই নয়া সাফল্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত তা আবারও প্রমাণ হল‌। উল্লেখ্য, এর আগে কন্যাশ্রী পুরস্কৃত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন। সূত্রের খবর এবারেও যেতে পারেন তিনি।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, প্যাসিফিক এরিয়া ট্রাভেলস রাইটার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গকে সংস্কৃতির সেরা গন্তব্যের জন্য আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার দিতে চলেছে। তা সারা বিশ্বে দাগ কাটবে’। তিনি লিখেছেন, আগামী ২০২৩ সালের ৯ মার্চ বার্লিনে ভারত সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন ও অসামরিক পরিবহনের অধিকার তাদের সম্মেলন থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যকে। রাজ্যের নয়া সাফল্যে তিনি রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর