‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

সৌগতবাবু যে জহরকে নিয়ে এই প্রথম মুখ খুলেছেন এমন নয়, তিনি এর আগেও জহরকে নিয়ে সরব হয়েছেন। দেখা গেল তাঁর আগেকার জহরকে নিয়ে মন্তব্য ভুল নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষোভ তৈরি হয়েছিল আগেই। নেহাত দলের সাংসদ ছিলেন বলে কেউ প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ খুলতেন না। কেননা তাতে দলকেই বিড়াম্বনায় পড়তে হতো। কিন্তু এখন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে, তিনি আর দলের সাংসদ হিসাবে কাজ করতে চান না। দলের রাজ্যসভার সাংসদ(TMC MP) পদ থেকে ইস্তফা দিতে চান তিনি। সেই সঙ্গে রাজনীতির জগতও ছাড়তে চান। আর তার পরে পরেই এবার শুরু হয়েছে ক্ষোভ বর্ষণের পালা। অভিমুখে আপাতত তিনি একাই। মানে জহর সরকার(Jahar Sircar)। তৃণমূলের একের পর এক নেতা মুখ খুলছেন তাঁর বিরুদ্ধে। সকালে নাম না করেই তাঁকে নিশানা বানিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। আর এবার দুপুরের দিকে তাঁকে নিশানা বানালেন তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়(Sougata Roy)। তবে সৌগতবাবু যে জহরকে নিয়ে এই প্রথম মুখ খুলেছেন এমন নয়, তিনি এর আগেও জহরকে নিয়ে সরব হয়েছেন। 

আরও পড়ুন, ১৫ সেপ্টেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু

শিক্ষা দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার কিছু দিন পরেই গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জহর। দলের এক দিক পচে গিয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। বাড়ির লোকেরা ও বন্ধুবান্ধবেরা তাঁকে রাজনীতি ছাড়তে বলেছেন বলেও দাবি করেছিলেন। সেই সময় জহরের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছিলেন সৌগত। বলেছিলেন, ‘জহর সরকার কোনও দিন তৃণমূলের মিছিলে হাঁটেননি। ওকে সবচেয়ে লোভনীয় পদ রাজ্যসভার সাংসদ করেছিল দল। তিনি কিনা দলের ভিতরে না বলে প্রকাশ্যে দলবিরোধী কথা বলে দিলেন! এটা খুবই লজ্জার কথা। ওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত।’ দল অবশ্য সেই সময় জহরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। তবে এবার আবার জহরকে নিশান বানিয়েছেন সৌগত। এদিন তিনি জানিয়েছেন, ‘দলের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। পাবলিকের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ভাল কাজ করবেন ভেবে অন্য ক্ষেত্রের অনেককেই নিয়ে আসেন আমাদের নেত্রী। কিন্তু এদের কেউ কেউ ব্যক্তিকেন্দ্রীক। শুধু নিজেরটা ভাবেন। কোনও বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই পালাতে চান আর দলকে অস্বস্তিতে ফেলেন। এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়।’

আরও পড়ুন, ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

জহরকাণ্ডে তৃণমূল যে অস্বস্তিতে পড়েছে এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু জহর দল ছাড়ার অর্থ তৃণমূল ডুবে যাচ্ছে, এতটা সরলীকরণ না করে নেওয়াই ভালো। কেননা একটা কথা মনে রাখা উচিত, তৃণমূলের প্রতিটি ভোট পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নামে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সেখানে কে জহর, কে সৌগত, তা আমজনতা দেখেন না। আর এটাই তৃণমূলের ক্ষমতার অন্যতম উৎস। আমজনতার সঙ্গে মমতার এই নাড়ীর যোগ কেউ অস্বীকার করতে পারেন না। যাদের আজ আমজনতা সেজে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে, আন্দোলন করতে দেখা যাচ্ছে, এরা কিন্তু কোনওদিন বিজেপি(BJP) শাসিত কোনও রাজ্যের কোনও ধর্ষণ, গণধর্ষণ নিয়ে সরব হননি। না ব্যক্তিগত ভাবে না দলগত ভাবে। না সোশ্যাল মিডিয়াতে, না রাস্তাঘাটে। এমনকি মণিপুর নিয়েও তাঁদের কোনও দুঃখ ছিল না। যত দুঃখ আর জি করকে ঘিরেই। যত আন্দোলন আর জি করকে ঘিরেই। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এটাই এদের একমাত্র এজেন্ডা। নির্যাতিতা সুবিচার পেলেন কিনা সেই নিয়ে তাঁদের আর কোনও মাথা ব্যাথা নেই। জহরও এদেরই একজন। এদের মতো পাবলিকেরা যত তাড়াতাড়ি তৃণমূল ছেড়ে চলে যাবেন, ততই তৃণমূলের মঙ্গল, বাংলার মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। 

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস