বিচারপতির সঙ্গে তীব্র বাদানুবাদ কল্যাণের,এজলাস বয়কটের ঘোষণা প্রবীণ আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপর হামলার ঘটনায় মামলা চলছে হাইকোর্টে। সেখানেই বিতর্ক এমন পর্যায়ে পৌছোল যে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় ঘোষণা করলেন তিনি আর বিচারপতির এজলাসে আর কোনদিন মামলা লড়তে আসবেন না।গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে ব্রাত্য বসুর উপস্থিতিতে যে তুমুল উত্তেজনা ছড়ায় তার জন্য পুলিশের ব্যর্থতাই খুঁজে পেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।কিন্তু পুলিশের কোন দোষ দেখছেন না সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির কথা মানতে পারছেন না তিনি। শুক্রবার(৭ মার্চ)সকালে হাই কোর্টে চলছিল শুনানি।শুনানি চলাকালীন বিচারপতির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রবীণ আইনজীবী।পরে অবশ্য হাত জোড় করে ক্ষমাও চান এই প্রবীণ আইনজীবী।

শুক্রবার(৭ মার্চ)হাই কোর্টে যাদবপুর কাণ্ডের শুনানি চলছিল।সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলে ওঠেন,’যাদবপুরে সেদিন মন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।’আর তাতেই ছ্যাঁক করে জ্বলে ওঠেন আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়।বিচারপতির কথায় আপত্তি জানান তিনি। তখন আইনজীবী বলে ওঠেন, ‘পুলিশের ব্যর্থতা নয়, এটা বিশ্ব বিদ্যালয়ের ত্রুটি।কেননা পুলিশের এতে কোন ভূমিকা নেই। সর্ষের মধ্যে ভুত লুকিয়ে আছে। উনি (ব্রাত্য বসু)পার্টি মিটিং এ এসেছিলেন। তখন পিএসও-দের বাইরে রাখা হয়। তার জেরেই শিক্ষামন্ত্রীর নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ে।’

পাল্টা বিচারপতি ঘোষ জানান, ‘আমি বুঝতাম, যদি ভিড় পুলিশকে ওভারপাওয়ার করে মন্ত্রীর কাছে পৌঁছত। এখানে সেটা হয় নি। এখানে বৈঠকে বিক্ষোভ হয়নি।’ বৈঠক শেষে বেরিয়ে আসার পর হয়েছে। পাশাপাশি মন্ত্রীর প্রোটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি। এরপর কল্যাণকে সতর্ক করে বিচারপতি ঘোষ বলেন, ‘আপনি এমনভাবে কোর্টের সঙ্গে কথা বলেন.. তাতে এমনভাবে প্রচার হয়, যাতে অন্তত এই কোর্ট নিজেকে অসম্মানিত মনে করছে।’

তখন বিচারপতিকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একপেশে দেখানো হলে কিছু করার নেই। আমি দুঃখিত। আমি আর এই কোর্টে মামলা করব না। হাত জোড় করছি। আমায় মাফ করুন। আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি, তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসব না।’

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক