এই মুহূর্তে

রবিবারই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে পারেন জগদীপ ধনকর

নিজস্ব প্রতিনিধি: এনডি’এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগেই তাঁকে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে হবে। আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ সূত্রের খবর তার আগে রবিবারই জগদীপ ধনকর বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে পারেন। ধনকর রাজ্যপাল পদে ইস্তফা দিলে, বাংলার নতুন রাজ্যপাল কে হবেন তা এখনও স্পষ্ট নয়। নতুন রাজ্যপাল কে হবেন তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। যদিও মুখতার আব্বাস নকভি ও শিশির অধিকারীর নাম নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য এনডি’এর প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের নাম ঘোষণা করেছেন। নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগেই রাজ্যপাল পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হবে। এদিকে চলতি মাসের ১৯ তারিখে অর্থাৎ আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ বর্তমানে দিল্লিতে রয়েছেন জগদীপ ধনকর। জল্পনা চলছে, রবিবারই তিনি বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

অন্যদিকে শনিবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর দিন রবিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তাঁকে উত্তরীয় পরিয়ে, মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান অমিত শাহ৷ জগদীপ ধনকরও অমিত শাহকে মিষ্টি খাইয়ে দেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন বাংলার বিদায়ী রাজ্যপাল। তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। বাংলার বিদায়ী রাজ্যপালকে ‘কৃষকপুত্র’ বলেও সম্বোধন করেন মোদি। উল্লেখ্য ২০১৯ সালের ৩০ জুলাই থেকে বাংলার রাজ্যপাল পদে দায়িত্ব সামলাচ্ছেন জগদীপ ধনকর। রাজস্থানে কৃষক পরিবারে জন্ম গ্রহণ করা জগদীপ ধনকর ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ