চন্দ্রবোড়া নাকি কালাচ কামড়েছে, সাপের ধরন জানতে রাজ্য-কল্যাণী এইমসের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে কিট

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রাম বাংলা হোক বা স্মার্টসিটি বর্ষায় সাপের উপদ্রব বাড়ে। জল জমে যাওয়ার কারণে নিজেদের আশ্রয় ছেড়ে তারা বাসা বাঁধে ঘর বাড়ি, রান্নাঘর বাথরুমে। তাই এই সময় সাবধানে থাকতে হয়। গ্রাম বাংলায় সাপের সঙ্গেই লড়াই করে বেঁচে থাকতে হয়। যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু হওয়া দরকার। সাপের কামড় চিনতে এবার তৈরি হচ্ছে কিট।

চিকিৎসা দ্রুত শুরু করতে গেলে জানা দরকার কোন সাপ কামড়েছে। কালাচ, চন্দ্রবোড়া, কেউটে নাকি গোখরো, জানা সবার আগে দরকার। এবার সেই তথঅয জানতে যৌথ গবেষণা শুরু করেছেন রাজ্য স্বাস্থ্যদফতর ও কল্যাণী এইমসের চিকিৎসকরা। এই গবেষণা করছেন বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যের রিসোর্স পার্সন ডাঃ দয়ালবন্ধু মজুমদার, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ শুভেন্দু বাগ, এইমস কল্যাণীর সংক্রামক রোগ চিকিৎসা বিভাগের প্রধান ডাঃ সায়ন্তন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ডেঙ্গু হোক বা ম্যালেরিয়ার ক্ষেত্রে দ্রুত চিহ্নিত করা সহজ। কারণ এরজন্য রয়েছে র‌্যাপিড ডিটেকশন কিট। অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিষধর সাপ কামড়ালে মানুষের শরীরে রক্ততঞ্চন প্রক্রিয়া নষ্ট হয়। সেটা হয়েছে কিনা জানতে পরীক্ষা করা হয়। ২ এমএল রক্ত নিয়ে পরীক্ষা করতে ২০ মিনিট সময় লাগে। রক্ত জমাট বেঁধে গেলে জানা যাবে বিষধর সাপ কামড়ায়নি। বা বিষ শরীরে প্রবেশ করেনি।  রক্ত জমাট না বাঁধলেই বিপদ।  সঙ্গে সঙ্গে এভিএস দেওয়া শুরু করতে হয়। কিন্তু চন্দ্রবোড়ার মত কিছু ক্ষেত্রে ২০ মিনিটে রক্ততঞ্চনে প্রভাব পড়ে না। কয়েক ঘণ্টা লেগে যায়। সেই সময় রোগীকে ফেলে রাখার অর্থ মত্যুর দিকে ঠেলে দেওয়া। পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হওয়ার পরও অ্যান্টিভেনাম দেওয়ার অর্থ জীবনদায়ী ইঞ্জেকশন নষ্ট।

সেই সমস্যা সমাধান করতে দ্রুত সাপের ধরন জানতে শুরু হয়েছে গবেষণা। কোন সাপ কামড়েছে দ্রুত জানতে পারলে গোটা চিকিৎসা প্রক্রিয়াই অনেক মসৃণ হয়। জানা গিয়েছে, এই প্রকল্পে অর্থসাহায্য করছে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার