জোকা-তারাতলা মেট্রো কোন কোন দিন বন্ধ জানেন?

কোন কোন দিন চলবে মেট্রো?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার ভার্চুয়ালি (Virtual) উদ্বোধন (Inauguration) করেছেন জোকা-তারাতলা মেট্রো (Joka Taratala Metro Route) রুটের। উদ্বোধনের পর আগামী ২ জানুয়ারি (January) থেকে চালু হয়ে যাবে যাত্রী পরিষেবা। তবে সাধারণ মানুষের জন্য চালু হয়ে গেলেও এই রুটে প্রতিদিন চলবে না মেট্রো। কোন কোন দিন চলবে মেট্রো? জেনে নিন সবিস্তার।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, জোকা-তারাতলা মেট্রো রুটে আগামী সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু হবে। তবে আপাতত সোম থেকে শুক্রবার পর্যন্ত মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এই রুটে আপ-ডাউন মিলিয়ে আপাতত ১২টি মেট্রো চলবে বলে জানান হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, জোকা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর এক ঘন্টা বাদে ১১টায় ছাড়বে দ্বিতীয় মেট্রো। তারপর যথাক্রমে দুপুর ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায় ছাড়বে মেট্রো। অন্যদিকে তারাতলা থেকে জোকার দিকে আসার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০.৩০ মিনিট। এরপর ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে ছাড়বে মেট্রো।

প্রসঙ্গত জোকা-তারাতলা মেট্রো রুটে মোট ছটি স্টেশন রয়েছে। সেগুলি যথাক্রমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত মেট্রোর ভাড়া ১০ টাকা। যদি কেউ জোকা থেকে তারাতলা পর্যন্ত যায়, তবে সেক্ষেত্রে ২০ টাকার টিকিট কাটতে হবে। জানা গিয়েছে, আপাতত একটি এসি মেট্রো রেক দিয়েই যাত্রী পরিষেবা চালানো হবে এই রুটে। জোকা ডিপোতে মেট্রো রেকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ইতিমধ্যে জোকা শেড প্রায় পুরোদমে প্রস্তুত হয়ে গিয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন