কাশীপুর উদ্যানবাটী থেকে কালীঘাট মন্দির – বছর শুরুর দিনে জন জোয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরের মত এবারও উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। তাই বছরের প্রথমদিনেই কাশীপুর উদ্যানবাটী থেকে কালীঘাট মন্দিরে  ভক্তদের উপচে ভরা ভিড় । দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে।

প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালিত হয়। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠে প্রতি বছর ১ জানুয়ারি লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়ে। এই বিশেষ দিনে শ্রী রামকৃষ্ণ’কে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করেন  অগণিত ভক্তবৃন্দ। সেই সঙ্গে   কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকালে মন্দিরের বাইরে আসেন  বহু ভক্তরা । তাই  বিপুল ভিড় নিয়ন্ত্রণে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটোসাঁটো করা হয়েছে। চলছে মাইকিং।

অন্যদিকে, প্রতিবারের মতো এ বারও কালীঘাটে ভক্ত সমাগম। নিয়মিত ভোর ৫ টার সময় মন্দিরের দরজা খোলা হয়। কিন্তু বছরের প্রথম দিন উপলক্ষে মঙ্গলবার রাত ২ টো থেকেই দরজা খুলে দেওয়া হয়েছে।  সকাল থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন কালীঘাটে৷ সেইজন্য ভক্তসমাগমের উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ।

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস