আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খাড়গের চিঠি মমতাকে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনে(General Election 2024) বাংলার(Bengal) মাটিতে এখানকার শাসকদল যে ৪২টি কেন্দ্রেই প্রার্থী দেবে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সেই পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও তিনি যে INDIA জোটেই থাকছেন সেটাই সাফ জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় সেই জোটের আরেক শরিক জাতীয় কংগ্রেস এই রাজ্যে হয় একাই লড়াই করবে নাহয় বামেদের হাত ধরবে। জোট গড়তে পারে আইএসএফের সঙ্গেও। মোদ্দা কথা ২৪’র ভোটে বাংলার মাটিতে কংগ্রেস ও তৃণমূলের(TMC) মধ্যে কোনও জোট হচ্ছে না। তবে হচ্ছে রাহুল গান্ধির(Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’(Bharat Jodo Nyay Yatra)। সেই যাত্রায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেসের(INC) জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। সেই উদ্বিগ্নতার জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। তাঁকে খাড়গে অনুরোধ করেছেন যে রাহুলের যাত্রায় যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকে।

নিজের চিঠিতে খাড়গে লিখেছেন, মমতার সঙ্গে গান্ধি পরিবারের সম্পর্ক যে খুব ভালো তা তিনি জানেন। সেই পরিবারের সদস্য রাহুল গান্ধি। তিনি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। সেই যাত্রায় অসমে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। তাই তিনি উদ্বেগ্ন বাংলার মাটিতে যেন এই ধরনের কোনও হামলার আশঙ্কা নিয়ে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ তিনি যেন রাহুলের নিরাপত্তার বিষয়টি একটু দেখেন। সূত্রে জানা গিয়েছে, খাড়গে তাঁর চিঠিতে মমতাকে আমন্ত্রণও জানিয়েছেন রাহুলের এই যাত্রায় তাঁর সঙ্গে যোগ দিতে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা কেন তাঁর দলের কোনও প্রতিনিধিই এই যাত্রায় যোগ দেবেন না। কেননা রাহুলের এই যাত্রা আদতে বিজেপিকেই সুবিধা করে দেবে। এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, রাহুলের ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গের অংশ নিয়ে যেমন রুট বদল করা হয়েছে তেমনি সফরসূচীই কাটছাঁট হয়েছে। বাতিল হয়েছে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। আগামিকাল রাহুল ফের আসছেন বাংলায়। দিল্লি থেকে সোজা আসছেন বাগডোগড়ায়।

বাগডোগরা থেকে রাহুলের কনভয় যাবে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। সেখানে জাতীয় সড়কের ধারে এক ধাবায় মধ্যাহ্নভোজন করবেন কংগ্রেস সাংসদ। সেখান থেকে চলে আসবেন জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ে। সেখান থেকে পদযাত্রা করবেন রাহুল। শহরের পোস্ট অফিস, থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা হবে। সেখান থেকে তিনি গাড়িতে উঠবেন ও অসম মোড়, ফাটাপুকুর, ফুলবাড়ি হয়ে পৌঁছে যাবেন শিলিগুড়ি। রাতেই ঢুকে পড়বেন উত্তর দিনাজপুরে। সেখানেই রাতে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি বাতিল হল? কংগ্রেস সূত্রেই জানা গিয়েছে, INDIA জোটে মমতাকে ধরে রাখতে বাংলায় তৃণমূলকে চটিয়ে কোনও কর্মসূচি রাখতে চায় না কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ