দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় দিবালোকে রাস্তার উপর থেকে মাত্র ছয় মাসের শিশুকে অপহরণ। সারারাত তল্লাশি চালিয়ে অবশেষে শিশুপুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ। ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বন্দনা রাই, মধু শেখ এবং মিঠুন পাসোয়ান। মিঠুন পেশায় ট্যাক্সিচালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। গড়িয়াহাট ফ্লাইওভারের নিচেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। রবিবার সকালে শিশুটিকে সেখানে রেখে কিছুক্ষণের জন্য আশপাশে যান বাবা-মা। ফিরে এসে দেখেন, সেখানে নেই ছয় মাসের শিশুটি। স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পারেন, একটি ট্যাক্সিতে করে কয়েকজন এসে শিশুটিকে তুলে নিয়ে গিয়েছে। এরপরই বেনিয়াতলা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা। তদন্তে নেমে গড়িয়াহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকা-সহ আশপাশের প্রায় ৬০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। কয়েক ঘণ্টার মধ্যেই একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। 

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

পরে জানা যায়, ট্যাক্সিটি বাইপাস হয়ে জয়নগরের দিকে গিয়েছে। জয়নগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীরা জানতে পারেন, বকুলতলার একটি প্রত্যন্ত এলাকায় ওই ট্যাক্সি দুই মহিলাকে নিয়ে গিয়েছিল। এরপর গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তিনজনকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে দুই মহিলা নিঃসন্তান বলে জানা গিয়েছে। কেন শিশুটিকে অপহরণ করা হয়েছিল, তা নিয়ে জেরা চলছে। শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল কি না, কিংবা ঘটনার সঙ্গে কোনও শিশু পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬