ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ৯/১১ ক্যামাক স্ট্রিটে পৌঁছল শেক্সপিয়ার থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা। আজ, সোমবার দুপুরে আচমকাই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান শেক্সপিয়ার থানার পদস্থ কর্তারা। তাঁদের সঙ্গে ছিল দমকল। সূত্রের খবর, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ দমকল আধিকারিকদের নিয়ে পৌঁছে যান। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিল্ডিংয়ের বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুর পরিদর্শন করছেন দমকলের আধিকারিকরা। জানা গিয়েছে, বিল্ডিংয়ের বাইরের একটি শেড দমকলের অনুমোদন না নিয়েই তৈরি করা হয়েছিল। গোটা বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্য়বস্থা খতিয়ে দেখছে দমকল।

আরও পডুন: ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

কেন এই অভিযান? দমকল সূত্রে খবর, বর্তমানে সব ছোট-বড় সব বিল্ডিংয়েই ফায়ার অডিট চলছে। এটিও তেমনই একটি অভিযান। বিল্ডিংয়ে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখতেই এদিন পুলিশকে সঙ্গে নিয়ে দমকল আধিকারিকরা যান বলে জানা গিয়েছে। তারাপীঠ ও মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে গোটা রাজ্যেই ছোট-বড় সব হোটেল ও বহুতলে ফায়ার অডিট চলছে। দমকলমন্ত্রীর নির্দেশেই চলছে সেই ফায়ার অডিট। এদিন অভিষেকের ক্যামাক স্ট্রিটে সেই কারণেই অভিযান চালিয়েছে শেক্সপিয়ার শরণি থানার পুলিশ ও দমকল। গত সপ্তাহে বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ডকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। কলকাতা পুরসভা ও পুলিশের অভিযোগ ছিল, অভিষেকের অফিসে থাকা ওই বিলবোর্ড অবৈধ। সেটাই ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পুরসভা ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা। সেই ঘটনায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন ১৪ জন তৃণমূল কর্মী। তারপরে এদিন ফের তৃণমূল সাংসদের অফিসে দমকল ও পুলিশের অভিযানকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়।

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬