কলকাতা পুরসভার উদ্যোগে ৩ বছরে শহরে হবে ৩০০ স্বাস্থ্যকেন্দ্র

তিন বছরে শহরে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩০০, সৌজন্যে কলকাতা পুরসভা। সহযোগিতায়, ন্যাশনাল আরবান হেলথ মিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছরে শহরে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩০০, সৌজন্যে কলকাতা পুরসভা। এই কর্মযজ্ঞ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের সহযোগিতায়।

কলকাতা পুরসভা সূত্রে খবর, চলতি বছরেই কলকাতায় প্রথম স্যাটেলাইট হেল্থ সেন্টার চালু করা হবে। আগামী ৩১ শে মার্চের মধ্যে অর্থাৎ চলতি অর্থবছরে আরও ২০ থেকে ২১টি স্যাটেলাইট হেল্থ সেন্টার তৈরি করবে পুরসভা। তবে শহরের প্রথম স্যাটেলাইট হেলথ সেন্টার কোন ওয়ার্ডে হবে? কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের প্রথম ‘স্যাটেলাইট হেলথ সেন্টার’  পেতে চলেছে বেলগাছিয়ায় ৩ নম্বর ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে নতুন করে স্যাটেলাইট হেলথ সেন্টার চালু হবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে নতুন পুর-বোর্ড গঠন হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতা পুরসভার নির্বাচনের আগে ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহরের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা হবে। সেই প্রতিশ্রুতি মতো শহরে পুর স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হতে চলেছে। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। প্রতি ওয়ার্ড পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আগামী ৩ বছরে আরও ১৫৩টি  নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে বিভিন্ন ওয়ার্ডে। এর ফলে পুরসভা এলাকায় মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ২৯৭। নতুন যে স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি করা হবে তার জন্য নতুন করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থাকবেন। পুর স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, আপাতত ১৭টি স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরির জন্য হাতে টাকা এসেছে। খুব দ্রুত আরও ৫টির জন্য বরাদ্দ চলে আসবে। পুরনো নিয়ম অনুযায়ী ৫০ হাজার জনসংখ্যা পিছু একটি করে পুর স্বাস্থ্যকেন্দ্র গড়া হত। সেই পরিকল্পনা থেকে সরে এসে এবার প্রতি ১৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী