এবার কচুরিপানা ব্যবহার করা হবে শিল্পে, প্রস্তাব পুরসভার

পাশাপাশি জলাশয় সংরক্ষণ করার জন্য রাজ্যের মৎস্য দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছে পুরসভা। আবেদন, এই সব জলাশয়গুলিতে মাছ চাষ করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর আগাছা নয় কচুরিপানা। অভিনব ভাবনা কলকাতা পুরসভার (KOLKATA MUNICIPALITY)। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাজ্য সরকারের আছে আবেদন জানাতে চলেছে পুরসভা। কী সেই অভিনব ভাবনা? কচুরিপানা দিয়ে হোক পরিবেশবান্ধব সামগ্রী। এই প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্যের মাঝারি, হালকা ও ক্ষুদ্র শিল্প দফতরের কাছে। সেই সঙ্গে প্রশাসন ভাবছে জলাশয় সংরক্ষণ সহ একাধিক বিষয়ে।

মেয়র ফিরহাদ হাকিম জানাচ্ছেন, জলাশয় পরিষ্কার করতে খরচ হয় ব্যাপক। আর পরিষ্কারের পরেও অনেক সময় রক্ষণাবেক্ষণ করা হয় না নিয়মিত। ফলে কচুরিপানা গজিয়ে ওঠে আবার। তাই পুরসভার ভাবনা, কচুরিপানাকে ব্যবহার করা হোক শিল্পে।

জানা গিয়েছে, এর পাশাপাশি জলাশয় সংরক্ষণ করার জন্য রাজ্যের মৎস্য দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছে পুরসভা। আবেদন, এই সব জলাশয়গুলিতে মাছ চাষ করার। স্থানীয় মানুষ ও ক্লাবের কাছেও পুরসভার প্রস্তাব, মাছ চাষ করার।

সম্প্রতি টক টু মেয়রে ফোন করেছিলেন বেহালার ১২৭ নম্বর ওয়ার্ডের এক নাগরিক। অভিযোগ, তাঁর বাড়ির সামনে জলাশয়ে হচ্ছে না রক্ষণাবেক্ষণ। ফলে জলাশয় দূষণ হচ্ছে। জন্মাচ্ছে কচুরিপানা ও মশা। অভিযোগ পেয়েই আধিকারিকদের পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুরসভা সূত্রে খবর, শহর জুড়ে বিভিন্ন জায়গায় একই সমস্যা। মেয়র জানিয়েছেন, উত্তর ২৪ পরগনায় কচুরিপানা দিয়ে ঝুড়ি সহ একাধিক সামগ্রী বানানোর কারখানা আছে। তাঁরা এখান থেকে কচুরিপানা তুলে নিয়ে যেতে পারেন।

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী