শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: শহিদ সমাবেশের জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই তাঁদের মেগা ইভেন্ট। বিধানসভা নির্বাচনের আগে বড় মঞ্চ। ইতিমধ্যে জেলা থেকে কাতারে কাতারে কর্মী সমর্থকরা আসছেন কলকাতায়। ধর্মতলায় দাঁড়িয়ে দলনেত্রী কী বার্তা দেন সেটা সামনে থেকে শুনতে চাইছেন তাঁরা। জেলা থেকে ট্রেন, বাস, লরিতে করে তাঁরা আসছেন কলকাতায় গ্র্যান্ড সমাবেশে অংশ নিতে। তাঁদের থাকার ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

কলকাতার কর্মী সমর্থকরা ছাড়াও যেহেতু জেলা থেকেও কর্মীরা আসছেন, তাই কলকাতা অবরুদ্ধ হয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছে সকাল ৯-১১টা পর্যন্ত কোনও মিছিল থাকবে না রাস্তায়। যানজট এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই একাধিক মিছিলের অভিমুখ থাকবে ধর্মতলার দিকে। ছোটো বড় বিভিন্ন আকারের মিছিল যাবে ধর্মতলায়। রাস্তায় বেরিয়ে যাতে কাউকে নাজেহাল হতে না হয়, সেই দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সোমবার সকালে থেকে ৭টি বড় মিছিল যাবে ধর্মতলায়। শ্যামবাজার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট, হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন থেকে বড় মিছিল ধর্মতলা যাবে। কম বেশি ২২টি জায়গায় জমায়েত হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ছোট ছোট জমায়েত আরও হবে বলে জানা গিয়েছে। শ্যামবাজার মোড় থেকে মিছিল যাবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে পৌঁছে যাবে ধর্মতলায়। অন্যদিকে হাজরা ক্রসিং থেকে মিছিল যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জেএন রোড হয়ে ধর্মতলায়। পার্কসার্কাস সেভেন পয়েন্ট থেকে পার্ক স্ট্রিট, মল্লিক বাজার এজেসি বোস রোড, মৌলালি মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় পৌঁছবে মিছিল। ফলে রাস্তার বের হলে ওই জায়গা গুলো এড়িয়ে চললে ভিড়ের মুখে না পড়ার সম্ভাবনা নেই।

পাশাপাশি এদিন সকাল থেকে যাননিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ভোর ৪ টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশকিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। রাস্তাগুলির মধ্যে রয়েছে, আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল করা হবে), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবকানন্দ রোড পর্যন্ত যান নিয়ন্ত্রণ), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী যান নিয়ন্ত্রণ), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণে), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমে), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বে) এবং রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর