নিকাশি নালা সাফ করতে নেমে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যানারির পাইপলাইনে  বর্জ্য পরিষ্কার করতে নেমেই মর্মান্তিক পরিণতি । নিকাশি নালায় তলিয়ে গিয়ে প্রাণ হারালেন  তিন সাফাইকর্মী। রবিবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়  । পুলিশ সূত্রে খবর ,  নিহত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ,  সুমন সর্দার এবং হাসি শেখ ।

পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করা হচ্ছে । খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।   এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান এই তিন  শ্রমিকরা । অনেকক্ষণ পাইপলাইন পরিষ্কার করতে  নামার পর না ওঠাতেই সন্দেহ হয় স্থানীয়দের । তারা গিয়েছে পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পুলিশ এসেই দেখেন বর্জ্য মিশ্রিত জলের মধ্যে ডুবে গিয়েছেন তিনজন । শুরু হয় উদ্ধারকাজ । এখন কাউকে উদ্ধার করা হয়নি বলে খবর। 

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে , বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । তাদেরকে দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । কী করে নিকাশি নালা সাফ করতে গিয়ে মৃত্যু হল পুরসভার তিন অস্থায়ী কর্মীর তা এখন স্পষ্ট নয়। 

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের