মেঘলা আকাশ, কুয়াশার চাদর! পারা চড়ছে কলকাতায়

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, ২১ ও ২২ জানুয়ারি কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং হাওড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ওইদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলি সহ নদিয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে হাজির ঝঞ্ঝা। তার হাত ধরে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকালে কলকাতার ঘুম ভেঙেছে মেঘলা আকাশকে সঙ্গী করে। সঙ্গে দোসর কুয়াশার চাদর। শীতের দাপট এখন ক্রমশই যেন তলানিতে ঠেকছে। চড়ছে পারা, বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রাও। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি না হলেও এদিন কিন্তু শহর ভিজতে পারে বৃষ্টির জলে। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টি ঝরবে। ফলে এদিন রাতের তাপমাত্রা বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে কলকাতার পাশাপাশি এদিন রাজ্যের উপকূলবর্তী দুই জেলা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। অন্তত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সতর্কবার্তাও আছে। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য। আগামিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতির সকালেই বরফ পড়েছে দার্জিলিংয়ের পাহাড়ে। তুষারপাতের জেরে কার্যত সাদা বরফের চাদরে ঢাকা পড়েছিল দার্জিলিং। এদিনও সেখানে তুষারপাতের সম্ভাবনা থাকছে।  কালিম্পঙে তুষারপাত না হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরোদমে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। দক্ষিণবঙ্গের বুকে রাঢ় এলাকায় কার্যত গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকালে মেদিনীপুরে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে। বেলা বাড়লে বৃষ্টি শুরু হতে পারে দুই ২৪ পরগনা সহ হাওড়া ও কলকাতার বুকেও। বৃষ্টির জেরে বাংলায় এখন দিন চারেক শীতের দাপট কম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ায় বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত। ঝঞ্ঝার হানায় রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ২-৪ ডিগ্রি বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, ২১ ও ২২ জানুয়ারি কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং হাওড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ওইদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলি সহ নদিয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হওয়ার কথা। বৃষ্টি কমে গেলে ২৫ জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা কমবে। তখন বাংলায় আরও একদফা শীতের দাপট দেখা যাবে।        

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়