২২ কোটি টাকারও বেশি বই বিক্রি ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়

এবারের বইমেলায় প্রায় ২২ কোটি টাকার বই বিক্রি হতে চলেছে, যা নিঃসন্দেহে এক রেকর্ড। ২০২৩ সালের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে স্পেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেকর্ড রেকর্ড রেকর্ড। সব হিসাব নিকেষ ছাড়িয়ে গেল বিধাননগর সেন্ট্রাল পার্কে আয়োজিত ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার(Kolkata International Book Fair) বই বিক্রির সীমা। রবিবারই শেষ হচ্ছে এইবছরের বইমেলা। আর সেই মেলা শেষের দিনেই এক সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড(Publishers and Book Sellers Guild) জানিয়ে দিল এবারের বইমেলায় প্রায় ২২ কোটি টাকারও বেশি বই বিক্রি হতে চলেছে, যা নিঃসন্দেহে এক রেকর্ড। এর আগে কলকাতা বই মেলায় এত বেশি টাকার বই বিক্রি হয়নি। একই সঙ্গে এদিন গিল্ডের তরফে জানানো হয়েছে ২০২৩ সালের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে স্পেন(Spain)। ২০০৬ সালে যখন ময়দানে বইমেলা আয়োজিত হত তখন একবার ফোকাল থিম কান্ট্রি হয়েছিল স্পেন। সেই হিসাবে দেখলে আবার ১৭ বছরের ব্যবধানে আবারও স্পেন আসছে কলকাতা বইমেলার মঞ্চে থিম কান্ট্রি হিসাবে।   

এদিন গিল্ডের আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সভাপতি শুধাংশুশেখর দে, ভারতে স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া সহ বিশিষ্টজনেরা। সেই সাংবাদিক সম্মেলনেই গিল্ডের সভাপতি জানান, ‘কোভিডের তৃতীয় ঢেউ পার করে সবে বইমেলা শুরু হয়েছিল কলকাতায়। অথচ তাতেও পাগলের মত বই কিনতে এসেছেন মানুষ। কোভিড-পূর্ববর্তী সময়ে বই পড়ার অভ্যাস ছিল না এমন অনেকেই কোভিডকালে বই পড়া ধরেছেন। তাঁরা বুঝেছেন, বইয়ের পাতায় কী অফুরাণ প্রাণবায়ু লুকিয়ে থাকে। বইমেলার খবর পেয়ে এবার ছুটে এসেছেন তাঁরাও। তাই প্রতিদিনই বেলা বাড়তেই উপচে পড়েছে বইপোকাদের ভিড়। এবারের বইমেলায় শনিবার পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। রবিবার বইমেলা শেষ হওয়া পর্যন্ত এই অঙ্ক ২০২০ সালের বিক্রিকে টেক্কা দেবে বলেই আমরা মনে করছি। আমাদের মনে হচ্ছে গতবারের ২২ কোটি টাকার বিক্রিকে ছাড়িয়ে যাবে। এটাই আমাদের কাছে সবথেকে গর্বের বিষয়। আমরা গর্বিত কলকাতা বইমেলা নিয়ে।’  

আগামী বছর বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। সে দেশের রাষ্ট্রদূত আপ্লুত হোসে মারিয়া এদিনের সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘কলকাতার সঙ্গে স্পেনের সুগভীর সম্পর্ক। সংস্কৃতি সাহিত্যই পারে সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে। শেষবার ২০০৬ সালে আমরা এসেছিলাম আপনাদের শহরে। ১৭ বছর পর আবার আমরা ফিরে আসছি আপনাদের শহরে। ২০২৩-এ আমরা স্পেনকে ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হিসাবে তুলে ধরতে চলেছি। আমরা আমাদের প্যাভিলয়ন আমাদের সাহিত্য সম্ভারে সাজায়ে তুলব।’ অনুষ্ঠান শেষে ত্রিদিববাবু জানান, এবার তাঁরা বইমেলা প্রাঙ্গনে একটি আনুষ্ঠানিক ফলক বসাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে শীতের পরশ গায়ে মেখেই করুণাময়ী সেন্ট্রাল পার্কে বসবে বইমেলার আসর। আর আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তার দিন গোনার পালা। আসছে বছর আবার হবে।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা