ঈদের সকালে পার্ক সার্কাসে কচিকাঁচাদের মাঝে মমতা

এদিন পার্ক সার্কাসে গিয়ে কচিকাঁচাদের মাঝে মিশে যান বাংলার অগ্নিকন্যা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি কচিকাঁচাদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলার মা(Mother of Bengal)। দীনদরিদ্র, ধনী, হিন্দু, মুসলিম, সকলের মা। তিনি আছেন বলেই ভাল; আছেন বাংলার জনতা। তিনি আছেন বলেই বাংলার মেয়েরা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। তিনি আছেন বলেই আছে মেধাশ্রী, ঐক্যশ্রী, সবুশ্রী। তাঁর সরকারই বাংলার পড়ুয়াদের হাতে বছর বছর তুলে দিচ্ছে সবুজসাথীর সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেই বাংলার মাকে বাংলার আনাচেকানাচে দেখা যায় আমজনতার সঙ্গে মিশে যেতে। অকাতরে তিনি মিশে যান খুদেদের সঙ্গেও। ঈদের সকালেও তার ব্যতিক্রম ঘটল না। এদিন সকালে কলকাতার(Kolkata) রেড রোডে নামাজের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখান থেকে বার্তা দিয়ে তিনি চলে আসেন সোজা কলকাতার অন্যতম সংখ্যালঘু মহল এলাকা পার্ক সার্কাসে(Park Circus)। সেখানে তিনি মিশে যান খুদের সঙ্গে। বাংলার মাকে ঈদের সকালে নিজেদের মধ্যে পেয়ে খুশি হয় কচিকাঁচারাও। এটাই মা মমতা।

আরও পড়ুন ‘যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না’, ঈদে বার্তা অভিষেকের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যখনই জেলা সফরে যান দেখা যায় তিনি হুটহাট করে কাউকে কিছু বুঝতে না দিয়েই চলে যান নানা এলাকায়। দীনদরিদ্র মানুষের বাড়িতে ঢুকে তাঁদের অভাব অভিযোগ শোনেন। উঠোনে বসে মুড়ি খেতে খেতে তাঁদের সঙ্গে গল্প করেন। শুনে নেন তাঁদের চাওয়া পাওয়ার নানান দাবি দাওয়া। আর তখন কচিকাঁচাদেরকেও কাছে টেনে নেন তিনি। কাউকে কোলে তুলে নেন, কাউকে গাল টিপে আদরও করেন। আর বিলি করেন সঙ্গে থাকা লজেন্স। ঈদের সকালেও কলকাতা দেখল সেই একই ছবি। এদিন পার্ক সার্কাসে গিয়ে কচিকাঁচাদের মাঝে মিশে যান বাংলার অগ্নিকন্যা। তাঁদের সঙ্গে হাঁটেন, সেলফি তোলেন, ছবি তোলেন। কারও গাল টিপে দেন, কাউকে কোলে তুলে নেন, আবার কারও সাথে হাঁটি হাঁটি পা পা করে বেউ বেউ করে নেন। উৎসবের সকালে রাজ্যের প্রশাসনিক প্রধানকে এইরকম ভাবে কাছে পেয়ে খুশি কচিকাঁচাদের পাশাপাশি তাদের অভিভাবকেরা এবং পল্লীবাসীও। এইসব দেখে অনেকেই বলেও ফেলেছেন, ‘এটাই মমতা। এটাও ওর ক্রেজ’।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?