মাত্র ৩৯ টাকায় কলকাতার ইতিহাস জানাবে গঙ্গাবক্ষের ‘হেরিটেজ ক্রুজ’!

গোটা যাত্রাপথ হবে দেড় ঘণ্টার। এই সময়ের মধ্যে ইতিহাস প্রত্যক্ষ করাই শুধু নয়, গাইড আপনাকে জানিয়ে দেবে ঘাটগুলির অগণিত ইতিহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাতীরের ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। যদিও করোনাকালেই চালু হয়েছিল এই উদ্যোগ, কিন্তু লকডাউনের সময় থেকে বন্ধ ছিল গঙ্গাবক্ষের ‘হেরিটেজ ক্রুজ’ (Kolkata Heritage River Cruise)। এবার নতুনভাবে চালু হল এই আকর্ষণীয় গঙ্গাভ্রমণ প্য়াকেজ। খরচও এক রাখা হয়েছে, মাথাপিছু মাত্র ৩৯ টাকায় পাওয়া যাবে এই সুযোগ। সপ্তাহে ৭ দিনই চালু থাকবে এই পরিষেবা। ২০০ আসনের এই হেরিটেজ রিভার ক্রুজে খাওয়াদাওয়ারও এলাহি বন্দোবস্ত রয়েছে। নামি সংস্থার খাবার সরবরাহ করা হবে। লাঞ্চের জন্য আলাদা করে খরচ পড়বে ২৫০ টাকা। আর হাই টি-র জন্য খরচ পড়বে মাত্র ৫০ টাকা।

পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতিদিন এই লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। কী কী দেখা যাবে এই যাত্রাপথে? দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ ইতিহাস যেন ধরা দেবে আপনার হাতের মুঠোয়। ক্রিসমাস, বড়দিন ও পৌষ উৎসব এই তিন উৎসবের মেলবন্ধনে এবার কলকাতাবাসীকে উৎসবমুখর করতে গঙ্গাবক্ষে নতুন রূপে চালু হল হেরিটেজ রিভার ক্রুজ। উদ্বোধন করেছেন রাজ্য় পরিবহণ নিগমের চেয়ারম্য়ান মদন মিত্র।

রাজ্য় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, গোটা যাত্রাপথ হবে দেড় ঘণ্টার। এই সময়ের মধ্যে ইতিহাস প্রত্যক্ষ করাই শুধু নয়, গাইড আপনাকে জানিয়ে দেবে ঘাটগুলির অগণিত ইতিহাস। আপাতত দিনে চারবার চলবে এই ক্রুজ। সময় দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা। মদন মিত্র জানিয়েছেন, বছর দুই আগেই চালু হয়েছিল এই হেরিটেজ রিভার ক্রুজ। সেবারের মতো এবারও মাথাপিছু ভাড়া রাখা হয়েছে মাত্র ৩৯ টাকা। তবে এবার বাড়তি আরও অনেক কিছু পাবেন। গোটা সফরে বাজবে রবীন্দ্রসঙ্গীত। আবার বিশিষ্ট শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হবে এই ক্রুজে। পাশাপাশি গঙ্গার দুই তীরের সমৃদ্ধশালী ঘাটগুলি যেমন নিমতলা ঘাট, বাগবাজার ঘাট, হাওড়া ঘাট, বাবু ঘাট, প্রিন্সেপ ঘাটের গা ঘেঁসে এগিয়ে চলে লঞ্চ। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর নীচ দিয়ে ক্রুজ ভেসে চলে ধীর গতিতে। আর প্রশিক্ষিত গাইড এই ঐতিহাসিক ঘাট ও সেতুগুলির ইতিহাস সম্পর্কে সুন্দর বর্ননা দিতে থাকেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর