চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার পুরনিগমের ভোটের নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটে ব্যাপক অশান্তি ও গণ্ডগোলের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। তাদের তরফে দাবি করা হয় চার পুরনিগমের ভোট ঠিকভাবে হয়নি, তাই আদালত হস্তক্ষেপ করুক। সেই মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, চার পুরনিগমের ভোটে ব্যবহৃত সিসিটিভি’র ফুটেজ ও সমস্ত নথি সংরক্ষণ করবে রাজ্য নির্বাচন কমিশন। বুধবারই সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। সঙ্গেই মামলাকারীরা যা দাবি জানিয়েছে তার প্রেক্ষিতে দ্রুত হলফনামা দিয়ে আদালতে সবটা জানাতে হবে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে। আগামী ২১ শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এরই সঙ্গে বিরোধীরা আদালতে অভিযোগ করে, বাকি ১০৮ পুরসভায় প্রার্থীরা ভয় পাচ্ছে। ভয় দেখানো হচ্ছে, প্রার্থী পদ প্রত্যাহার করানো হচ্ছে। তাই ১০৮ পুরসভার ভোটের ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনী’র ব্যবস্থা করা হোক। যার ভিত্তিতে রাজ্য সরকারের কাছে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানতে চায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট করা সম্ভব? এরই সঙ্গে আদালতের প্রশ্ন, ওই পুর এলাকাগুলিতে ভোটপর্ব না মেটা পর্যন্ত দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ রাখা যায়? সেই সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা আকারে জানাতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ