হাওড়ার স্টেশনের চাপ কমাতে নয়া টার্মিনাল ডানকুনিতে

মোদি সরকার চাইছে ডানকুনিতেই কলকাতার ষষ্ট ট্রেন টার্মিনাল গড়ে উঠুক। এর জন্য সেখানে পাঁচটি হাই লেভেল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লালু প্রসাদ যাদব(Lalu Prasad Tadav) যখন রেলমন্ত্রী(Rail Minister) ছিল তখনই একবার কথা উঠেছিল হাওড়া স্টেশনে(Howrah Station) ট্রেনের যে অত্যাধিক চাপ রয়েছে তা কমাতে ডানকুনিতে নয়া টার্মিনাল(New Terminal) তৈরি করা হোক। কিন্তু নানা কারণে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়ে ওঠেনি। পরিবর্তে হাওড়া থেকে দক্ষিণ পূর্বে রেলের(South Eastern Railway) দূরপাল্লার বেশির ভাগ ট্রেন সরিয়ে নেওয়া হয়েছে যা এখন শালিমার(Shalimar) ও সাঁতরাগাছিতে(Santragachi) থেকে ছাড়ছে ও যাত্রা শেষ করছে। যদিও দক্ষিণ পূর্ব রেলের কিছু এক্সপ্রেস ট্রেন এবং প্রায় সব লোকাল ট্রেনই হাওড়া স্টেশন থেকেই ছাড়ছে। কিন্তু এখন মোদি সরকার(Modi Government) চাইছে ডানকুনিতেই(Dankuni) কলকাতার(Kolkata) ষষ্ট ট্রেন টার্মিনাল গড়ে উঠুক।

আরও পড়ুন মমতার ‘মানবিক’র হাত ধরে উপকৃত ৫০ হাজার মানুষ

পূর্ব রেল(Eastern Railway) সূত্রে জানা গিয়েছে, মোদি সরকার চাইছে বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, এসি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, গরীবরথ এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকেই ছাড়ুক। এর সঙ্গে কিছু হাইপ্রোফাইল ট্রেন ছাড়ুক এই স্টেশন থেকে। আর চলুক বেশি সংখ্যক লোকাল ট্রেন। বাকি সব মেল এক্সপ্রেস ট্রেন ছাড়ুক ডানকুনি থেকে। এর জন্য সেখানে পাঁচটি হাই লেভেল প্ল্যাটফর্ম(High Level Platform) গড়ে তোলা হবে যার প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৫০ মিটার। সেখানে ২৪ কোচের এলএইচবি রেক(LHB Rake) অনায়াসে দাঁড়াবে পারবে। এছাড়াও ৪টি ত্রিস্তরীয় ট্রেন মেরামতির পরিকাঠামো থাকবে। কোচ সাফাইয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থাও থাকবে ডানকুনিতে। ইলেকট্রিক লোকো ট্রিপ শেড ও পণ্যবাহী ট্রেন চলাচলের সুবন্দোবস্ত থাকবে। একই সঙ্গে সেখানে একাধিক বন্দে ভারত ট্রেন রাখার আধুনিক ব্যবস্থাও থাকবে। অর্থাৎ হাওড়া স্টেশনের চাপ কমাতে আগামিদিনে ডানকুনিকে পুরোদস্তুর টার্মিনাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সেক্ষেত্রে ভবিষ্যতে বহু ট্রেন হাওড়ার বদলে ডানকুনিতে যাত্রা শুরু ও শেষ করবে।

আরও পড়ুন এপ্রিলে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করতে পারেন জগন্নাথ ধাম

যদিও এই প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম প্রশ্ন, ডাঙ্কুনির অবস্থান। হাওড়া থেকে ১৪ কিলোমিটার এবং কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ডানকুনি। সেখানে নতুন ট্রেন টার্মিনাল গড়ে তোলার ক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা উঠে আসবে তা হল যাত্রীদের যাতায়াত কীভাবে হবে? সড়কপথে হাওড়া ও কলকাতার সঙ্গে ডানকুনির যোগাযোগ থাকলেও সেই রাস্তায় নিত্যদিন যানজট লেগে থাকে যা কখনও কখনও ঘন্টার পর ঘন্টা ধরে থেকে যায়। আবার ডানকুনির সঙ্গে হাওড়া ও কলকাতার নানা জায়গায় যাওয়ার মতো সরাসরি বাস খুবই কম রয়েছে। তৃতীয় নিরাপত্তার প্রশ্ন। এই সব সমস্যা কাটিয়ে উঠে ডানকুনি কতখানি সফল টার্মিনাল হয়ে উঠতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের