খুশির খবর! বুধবার থেকে অনেক রাত পর্যন্ত মিলবে মেট্রো

রাজ্যে করোনা বিধিনিষেধে একগুচ্ছ ছাড়ের কথা সোমবারই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনা বিধিনিষেধে একগুচ্ছ ছাড়ের কথা সোমবারই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। আর সেই কারণেই রাতের দিকে মেট্রো পরিষেবা বাড়াল কর্তৃপক্ষ। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাতে এখনকার তুলনায় আরও আধ ঘণ্টা পরে প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে ট্রেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত, এবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ একঘণ্টা করে বাড়ানো হয়েছে। রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বজায় রয়েছে রাত্রিকালীন বিধিনিষেধ। তাই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বুধবার থেকেই অনেক রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। সোম থেকে শনি ছ’দিন সকাল ৭টায় ছাড়ে প্রথম ট্রেন। তাতে কোনও করছে না মেট্রো কর্তৃপক্ষ। একই ভাবে এখনকার নিয়ম মতো রবিবার ট্রেন চালু হওয়ার সময় সকাল ১০টাই থাকছে। প্রথম ট্রেনের সময় অপরিবর্তিত থাকলেও সপ্তাহে সাতদিনই শেষ ট্রেনের সময় আরও বাড়ছে। এবার থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৪৮ মিনিটে। যা বেড়ে হচ্ছে রাত ৯টা ১৮ মিনিট হচ্ছে। দমদম থেকে কবি সুভাষের শেষ ট্রেনের সময় রাত ৯টার পরিবর্তে হবে বাড়িয়ে করা হয়েছে ৯টা ৩০ মিনিট। তেমনই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেনে ছাড়ার সময় রাত ৯টার পরিবর্তে হবে ৯টা ৩০ মিনিট করা হল।

বুধবার থেকেই টোকেনের ব্যবহার বাড়ানো হচ্ছে। স্মার্টকার্ড আগের মতই ব্যবহার করা যাবে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় সফরসূচির কোনও পরিবর্তন হচ্ছে না। আগের মতোই মেট্রোয় উঠতে গেলে বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব বিধি, পরতে হবে মাস্ক।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক