তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের। ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এরপরে ঘটনার তদন্তে নামে লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা সিট। জানা যায়, তৃণমূল জমানার ওই নির্মীয়মাণ গুদামের নকশার অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। অনুমোদনপত্রে সই করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম নিজেই। এবার সেই সূত্র ধরেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তিনি তারাতলায় পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ছিলেন। 

গত দেড় বছর ধরে ওই এলাকায় ২০ হাজার ফুটের ওই গুদামটি নির্মাণকাজ হচ্ছিল। গত ২০ জুন আচমকা ভেঙে পড়ে গুদামের কাঠামো। যাতে রীতিমতো কেঁপে ওঠে গোটা কলকাতা। দ্রুত উদ্ধারকাজে নামে সেনা, এনডিআরএফ, কলকাতা পুলিশের টিম। উদ্ধার করা হয় ১৬ জনের মৃতদেহ। ওই গুদাম নির্মাণে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপরেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী টিম জানিয়ে দেয় যে, এই ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকাও খতিয়ে দেখা হবে। গ্রেফতার করা হয় তৎকালীন কলকাতা পুরসভার মেয়রের অফিসার অন স্পেশাল পদে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। তদন্তকারীরা আরও জানতে পারেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অনুমোদিত সেই নকশা দেওয়া হয়েছিল। এরপর গুদামের পরিকাঠামোগত নকশা খতিয়ে দেখে পুলিশ। মূল নকশা মেনে ওই গুদামের নির্মাণ হচ্ছিল কিনা, সেটাও খতিয়ে দেখে পুলিশ। ভবন তৈরির উপকরণে ভেজাল আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হয়। ওই নির্মাণ ও নকশা তৈরির ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তদন্তে কালীচরণ ছাড়া আরও কয়েকজনকে পাকড়াও করেছিল। শ্রমিক সরবরাহের কাজে যুক্ত থাকা দু’জনকে পুলিশ ধরা হয়েছে। গুদামের এক সুপারভাইজারকেও পাকড়াও করা হয়েছে। এবার শুক্রবার রাতে বাঁশদ্রোণী থানা এলাকায় গড়িয়ার এক আবাসন থেকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিট। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা