শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শিয়রে কলকাতা পুরসভার ভোট। ওয়ার্ড সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ শেষ হওয়ার পর এ বার প্রকাশিত হল কলকাতা পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি। ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন রুল্স, ১৯৯৪’-এর নিয়ম মেনেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ২০৯টি ওয়ার্ডের মধ্যে তফসিলি জাতি (SC) এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে।

সংরক্ষণের হিসাবটি হল-

SC-র জন্য সংরক্ষিত আসন: ১২টি ওয়ার্ড

SC মহিলা: ৪টি ওয়ার্ড-৬, ৫২, ১৪৪ ও ১৯৭

সাধারণ মহিলা: ৬৬টি ওয়ার্ড

মহিলাদের মোট সংরক্ষিত আসন: ৭০টি

ST-র জন্য সংরক্ষিত আসন: কোনও ওয়ার্ড নেই

বাকি ১৩৯টি ওয়ার্ড সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণির জন্য নির্দিষ্ট থাকলেও চূড়ান্ত আদেশে শ্রেণিভিত্তিক উপস্থাপনা স্পষ্ট করা হবে। ।জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতেই ST সংরক্ষণ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খসড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে চূড়ান্ত তালিকায় শ্রেণিভিত্তিক বিন্যাস আরও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

এদিকে, খসড়া তালিকা প্রকাশের দিন থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকেরা সংরক্ষণ নিয়ে লিখিত আপত্তি বা পরামর্শ জানাতে পারবেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সমস্ত আপত্তি ও পরামর্শ খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিথা ফলে পুরভোটের আগে আসন সংরক্ষণের এই খসড়া তালিকা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

এআই দিয়ে তৈরি করা হত নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর