শহরে এবার  ডেলিভারি পার্সন- ক্যাব চালকদের জন্য তৈরি হচ্ছে ‘শেল্টার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরে নেই ডেলিভারি পার্সন এবং ক্যাব চালকদের জন্য নেই কোন শেল্টার। তারা প্রতিদিন ৮–১০ ঘণ্টা ডিউটি করেন। আর  এবার তাদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। সরকারি সূত্রে খবর, ডেলিভারি এজেন্টদের জন্য বিভিন্ন প্রান্তে  তৈরি করা হবে শেল্টার। যেখানে ওনারা নিতে পারবেন বিশ্রাম।

জানা গিয়েছে, শুধু শেল্টার নয় তাদের জন্য থাকবে পানীয় জলের ব্যবস্থা। তবে আলাদা করে টয়লেট বানানো হবে কিনা তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, করোনা মহামারির পর থেকে  খাবার হোক বা ওষুধ কিংবা পোশাক থেকে নিত্য দিনের ব্যবহারের সব সামগ্রীই অনলাইনে ডেলিভারি হচ্ছে।   আর এই পেশায় ছেলেদের পাশাপাশি যোগ দিয়েছে বহু মহিলারাও । তাই তাদের কথা মাথায় নিয়ে কলকাতা উন্নয়ন পর্ষদের (কেএমডিএ) সাহায্যে কলকাতা পুরসভার তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা ।

এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন,’  উত্তর এবং দক্ষিণ কলকাতা  মিলিয়ে শহরের ১০টি জায়গা আমরা চিহ্নিত করেছি। সেখানে ডেলিভারি পার্সন এবং অ্যাপ বাইক চালকদের জন্য এই শেল্টার তৈরি করা হবে।‘ বলা বাহুল্য, বর্তমানে কলকাতা শহরে প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ অনলাইনে খাবার  সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।  অ্যাপ বাইক চালিয়ে সংসার চালান বহু মানুষ। সেইজন্য ধাপে–ধাপে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হতে চলেছে শেল্টার।    

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন