নীলরতনে দু’টাকায় ক্যানসারমুক্তি! আড়াইমাসে বাড়ি ফিরলেন ঝাড়খণ্ডের যুবক

মাত্র দুটাকা দিয়ে টিকিট কেটে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা ফেহরান আলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে ক্যান্সারের অভূতপূর্ব চিকিৎসা। মাত্র দুটাকা দিয়ে টিকিট কেটে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা ফেহরান আলি। অবশেষে চিকিৎসকদের চেষ্টায় আড়াই মাসে ওই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বোন ম‌্যারো ট্রান্সপ্ল‌্যান্ট ইউনিটের (Bone Marrow Transplant Unit) এই সাফল্যে খুশি চিকিৎসক এবং ক‌্যানস‌ার বিশেষজ্ঞরা।

আড়াই মাস আগে রক্তের ক্যান্সার নিয়ে নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) যুবক ফেহরান আলি। প্রথমে আউটডোরে ২ টাকার টিকিট কেটে হেমাটোলজি বিভাগে চিকিৎসককে দেখান তিনি। এরপর রোগের গুরুত্ব বুঝে তাঁকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর ওই যুবককে বোন ম‌্যারো ট্রান্সপ্ল‌্যান্ট করে ক‌্যানসার (Cancer) থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসক অধ‌্যাপক তুফানকান্তি দলুই এই বিষয়টি নিয়ে জানান, রোগীর ভাইয়ের শরীর থেকে বোন ম‌্যারো (অস্থিমজ্জা) সংগ্রহ করে তা প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। তবে প্রতিস্থাপনের আগে গ্রুপ ম‌্যাচ করে দেখে নিতে হয়েছে। তিনি আরঅ জানান, এই প্রক্রিয়া এতদিন অধরা ছিল কলকাতায়। এবার থেকে ক‌্যানসার বা রক্তরোগে আক্রান্তদের আর মৃত্যুভয় থাকবে না।

প্রসঙ্গত ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে বোন ম‌্যারো ট্রান্সপ্ল‌্যান্ট করে ক‌্যানসার (Cancer), হিমোফিলিয়া (Himofiliya), থ‌্যালাসেমিয়ার (Thalassemia) মতো মারণরোগের চিকিৎসা করার অনুমোদন পেয়েছে এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ।  কলকাতার এই নামী হাসপাতালে তৈরি করা হয়েছে ‘এথিক্স কমিটি’ও। হেমাটোলজি বিভাগের প্রধান হিসাবে কাজ শুরু করেছেন অধ‌্যাপক ডা. তুফানকান্তি দলুই। বোন ম‌্যারো ট্রান্সপ্ল‌্যান্ট পদ্ধতিতে ঝাড়খণ্ডের ওই যুবকের রক্তের ক্যানসার সারিয়ে তোলার পর উচ্ছ্বসিত চিকিৎসকরা। তিনি আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন বলে জানিয়েছেন তুফানবাবু। ওই রোগীকে সুস্থ করে তুলতে চিকিৎসা পর্বের সঙ্গে যুক্ত ছিলেন নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রাজীব দে, শুভ্রনীল বাউল, প্রকাশ মণ্ডল ও সন্দীপ সাহা।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি