আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোর রাতে ‘অভব্য আচরণের’ দায়ে শহরে গ্রেফতার ৬৪০, ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৮২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর রাতে শহর ও শহরতলী জুড়ে ব্যাপক শব্দ বাজির দাপট চলে। কলকাতা পুলিশ কালীপুজোর রাতে অভিযান চালিয়ে অশোভোন আচরনের দায়ে ৬৪০ জনকে গ্রেফতার করেছে। জুয়া খেলার অপরাধে গ্রেফতার হয়েছে ৬ জন। নিষিদ্ধ শব্দবাজি(Banned Fire Crackers) ফাটানোর অপরাধে ১৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি শহরে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চালানোর অপরাধে ১৮০ জনের বিরুদ্ধে মামলার অজু করা হয়েছে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহী হিসেবে থাকার অপরাধে ৩৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৯৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর অপরাধে ১১৬ টি মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি সিগন্যাল না মানা সহ ট্রাফিক আইন লঙ্ঘনের আরো নানা অপরাধে ১৫৬ টি মামলার রুজু করা হয়েছে। দীপাবলীর রাতে মোট ৮৮২ টি মামলা ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে করা হয়েছে।

নিষিদ্ধ বাজি ফাটানো অশোভ আচরণ এবং জুয়া খেলার অপরাধে মোট ৬৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপাবলি মানে শুধু আলোর উৎসব নয়। গোটা দেশজুড়ে ফাটে নানা ধরনের আতশবাজি। এতেই বায়ুদূষণের সম্ভাবনা থাকে প্রবল। চলতি বছরে সরকারের সাবাধান বাণী সত্বেও দেরারে ফাটানো হয়েছে আতশবাজি। তাতেই দেশের একাধিক জায়গায় বায়ুর গুণগত মান খারাপ হয়েছে। দিল্লির অবস্থা সবেথেকে খারাপ। তবে চলতি বছরে অন্য কথাই বললেন কলকাতার পুলিশ কমিশনার(CP) মনোজ বর্মা। জানালেন গত বছরের তুলনায় কলকাতার পরিস্থিতি এবারে অনেকেটা ভালো। এমনকি দেশের অন্যান্য রাজ্যের বড় শহরের থেকে কলকাতায় দূষণও কম হয়েছে।শব্দবাজি ও আতশবাজি পড়ানো নিয়ে সতর্ক করেছিল প্রশাসন। মঙ্গল্বারে  সকালে সিপি মনোজ  বর্মা জানালেন, কলকাতায় শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে। তাছাড়াও সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রাখা হয়  বলেও এদিন  তিনি জানান। এরপরেই তিনি বলেন,   ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল সেই সময়ে। রাত ১০টা কিংবা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে বলে উল্লেখ করেন সিপি। এদিন পুলিশ কমিশনার আরও বলেন যে শব্দদূষণ হোক বা বায়ুদূষণ চলতি বছরে দীপাবলিতে কলকাতায় দুটোই গত বছরের তুলনায় কম রয়েছে।  ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ চলতি  বছরে অনেকেটাই কম বলে জানান তিনি।

যদিও অনেকে বলছেন ‘শুভ’ দীপাবলি উদযাপনের চিত্র কলকাতায় অন্যরকম ছিল। শব্দবাজি ফাটছিল দেদার ভাবেই। বিধাননগর, দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট সব জায়গাতেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত ফেটেছে বাজি। সূচকের হিসেবে রাত ১২টার পর কলকাতার বাতাসের গুণমান পৌঁছেছিল অনেকতাই। বালিগঞ্জ ও বিধাননগর দূষণের সর্বোচ্চ মাত্রা ৪০০-র গণ্ডি পার করে। রাত ২টোর পরেও কমেনি শব্দবাজির তাণ্ডব। এমনকি রাতে কলকাতার বেশির ভাগ এলাকা ‘দূষণে’ দিল্লিকেও টেক্কা দিয়ে ফেলেছিল।প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত ৪১টি অভিযোগ জমা পড়েছে দূষণ নিয়ন্ত্রক পর্যদের কাছে। কসবা, নিউ আলিপুর, সল্টলেক, শিয়ালদহ, যোধপুর পার্ক, ভবানীপুর, বালিগঞ্জ থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে । সোমবার রাত ১২টা পর্যন্ত পুলিশের কাছে শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রায় ১৮৩ জন। এ ছাড়াও কালীপুজোর রাতে  নানা অপরাধে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ৪৫১ জনকে । কলকাতা জুড়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮৫১.৪৫ কেজি বেআইনি বাজি ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ