চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবমীর রাতে ‘উন্মত্ত আচরণ’, কলকাতা পুলিশের হাতে পাকড়াও ১২৭ জন

নিজস্ব প্রতিনিধি: দেখতে-দেখতে শেষ চলতি বছরের দুর্গাপুজো। কলকাতা পুলিশের অতন্দ্র প্রহরায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উ‍ৎসব। তবে উ‍ৎসবের ছয়দিনে ‘উচ্ছৃঙ্খল আচরণের’ জন্য মোট ৪৭৫ জনকে পাকড়াও করেছে কলকাতা পুলিশ। তার মধ্যে শুধু নবমীর রাতে অর্থা‍ৎ বুধবার (১ অক্টোবর) রাতে পাকড়াও করা হয়েছে ১২৭ জনকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, নবমীর রাতে আইন লঙ্ঘন করার কারণে মোট ১২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে গ্রেফতার করা হয়েছিল ৩৪৮ জনকে। তবে শুধুমাত্র ‘উচ্ছৃঙ্খল আচরণের’ জন্য যে গ্রেফতার করা হয়েছে তা নয়। ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অপরাধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

নবমীর রাতে বেশি দর্শনার্থীদের মধ্যে বেপরোয়া মনোভাব একটু বেশিই দেখা গিয়েছিল। যেখানে চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে ট্র্যাফিক পুলিশ মোট ৬২৮৪টি কেস ফাইল করেছিল, সেখানে শুধু নবমীর রাতেই ১৯৯৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  নিয়ম ভেঙে এক বাইকে তিন জন সওয়ার হয়েছেন, এমন ৩৫৩ জনকে ধরা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য  ১০৮৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ১৭৭ জনকে শাস্তি দেওয়া হচ্ছে। মদ্যপান করে বাইক এবং গাড়ি চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ১৬৭ জন। এ ছাড়াও অন্যান্য কারণে ২০৭ জন নাগরিকের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।

উল্লেখ্য চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত এক বাইকে তিন জন যাত্রী থাকার জন্য ১২৪০ জনকে পাকড়াও করা হয়েছিল। হেলমেট না থাকার কারণে ৩২৩১টি, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৫৬৮টি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫০৪টি এবং অন্যান্য কারণে ৭৪১টি কেস নথিভুক্ত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ