বিধানসভা নির্বাচনে নিরাপত্তায় বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ, বিশেষ টিম গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। আর তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতা পুলিশ। আজ, বুধবার লালবাজার থেকে পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার জারি করা নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুুলিশের নির্বাচনী সেলের সার্বিক দায়িত্ব দেওয়া হল অতিরিক্ত পুলিশ কমিশনার (ওয়ান) আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিংকে।

এদিকে নির্বাচন কমিশন আগেই কলকাতা পুলিশ কমিশনারকে বদল করে দেয়। রাজ্যের মুখ্যসচিব, ডিজি, পুলিশ কমিশনারেটের কমিশনারদের, জেলার পুলিশ সুপার, জেলাশাসক–সহ নানা স্তরে বদল ঘটায়। সেই সূত্রেই সুপ্রতিম সরকারকে সরে যেতে হয় এবং দায়িত্ব নেয় অজয় নন্দা। পুলিশ সূত্রে খবর, আগের একটি নির্দেশিকাকে আংশিক সংশোধন করে আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিংকে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। ওই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে বলে খবর। নির্বাচনকে ঘিরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেবেন্দ্র প্রকাশ সিংকে কাজে সাহায্য করতে একটি টিম গঠন করেছে লালবাজার। এই টিমে আছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ফোর) সন্তোষ পাণ্ডে, যুগ্ম পুলিশ কমিশনার (অর্গানাইজেশন) অজয় প্রসাদ, ডেপুটি কমিশনার (সাইবার) অভিষেক মোদি। এমনকী আছেন কলকাতা পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার অনির্বাণ সরকার ও লালবাজারের গোয়েন্দা বিভাগের বিশেষ শাখার ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্দেশ। বেআইনি কার্যকলাপ, সাইবার নজরদারি এবং গোয়েন্দা তৎপরতায় জোর বাড়ানোই এই টিমের কাজ।

তাছাড়া নির্বাচন কমিশনার অজয় কুমার নন্দার এই নির্দেশিকাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের বিভিন্ন শাখায় তৎপরতা শুরু হয়েছে। গত সোমবার থেকে রাজ্য পুলিশের প্রশাসনিক ও পুলিশের শীর্ষপদে ব্যাপক রদবদল হতে শুরু করে। জেলা পুলিশে ১৩ জন সুপার বদল করা হয়েছে। এবার নানা জোনের পাঁচজন ডিআইজি বদল করেছে নির্বাচন কমিশন। ১১টি জেলার জেলাশাসক এবং কলকাতা দক্ষিণের ডিইও এবং কলকাতা পুরসভার কমিশনারকেও সরানো হয়েছে।

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই