বর্ষ বিদায়ের মুখে বেপরোয়া গতি রুখতে সক্রিয় পুলিশ, আইন ভাঙায় ৫৪ হাজারের বেশি মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলোর রোশনাইয়ে বড়দিনে মানুষ যখন উৎসবে মেতে উঠেছে  তখনই নানা বেপরোয়া ঘটনা ঘটল শহরে। যেমন বেড়েছে মদ্যপ চালকদের দৌরাত্ম্য।  তেমনি  বেপরোয়া গাড়ির দাপট। তবে বড়দিনে যাতে না কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইজন্য তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । মহিলাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । রাস্তায় থাকছে কলকাতা পুলিসের উইনার্স বাহিনী। তারা বাইকে টহল দেবে শহরজুড়ে।

লালবাজারের দেওয়া তথ্য অনুসারে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে হেলমেটহীন অবস্থায় মোটরবাইক চালানোর জন্য ৫ হাজার ২৩টি মামলা দায়ের হয়েছে । মত্ত অবস্থায় গাড়ি চালানোয় ২৫৭, নিয়ম ভেঙে ড্রাইভিংয়ে ৬১২টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে প্রায়  চারদিনে মামলা সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে।  

উল্লেখ্য, বড়দিন ও নিউ ইয়ারের উৎসবের মরশুমে পুলিশের তরফে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ক্রিসমাস ও ৩১ ডিসেম্বরের জন্য পার্ক স্ট্রিটে থাকবেন ডিসি এবং এসি পদমর্যাদার অফিসাররা। ২৫০ জন মহিলা পুলিশকর্মী থাকবেন রাস্তায় । নিরাপত্তার জন্য সিসিক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে চলবে জনবহুল এলাকায় নজরদারি । পার্ক স্ট্রিটে ১১ ওয়াচ টাওয়ার, দু’টি কিউআরটি, ২০ বাইক পেট্রলিং টিম থাকবে। তৈরি হয়েছে ১৬ পুলিশ  অ্যাসিসট্যান্স বুথ। সেইসঙ্গে শহরের ২৩ জায়গায় চলবে নাকা চেকিং । একথায় বলা যায়, বড়দিন এবং বর্ষবরণে যাতে না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেইজন্য কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে কলকাতাকে ।

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার