উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির-কেউই আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা দলের সংরক্ষিত প্রতীক ব্যবহার করতে পারবে না। দুই পক্ষকেই বিকল্প নাম ও প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালীঘাটপন্থী তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই কমিশনকে জবাব পাঠিয়েছেন মমতা। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর জবাব কমিশনে পৌঁছয় বলে জানা গিয়েছে। অন্তর্বর্তী নির্দেশে তিনটি পছন্দের দলীয় নাম ও প্রতীক জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, মূলত তারই বিরোধিতা করেছেন তিনি। তবে কমিশনের নির্দেশ মেনে মমতা শিবির পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার সকাল ১১টার মধ্যে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত শিবিরকে তিনটি করে পছন্দের নাম ও প্রতীক জমা দিতে বলা হয়েছে। সেই তালিকা থেকে একটি নাম ও প্রতীক অনুমোদন করতে পারে কমিশন। ফলে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ১৮৪টি প্রতীক ‘মুক্ত’ রয়েছে। তালিকায় রয়েছে এসি, সিসিটিভি, বাইনোকুলার, কম্পিউটার, বালতি, গাজর, ফুলকপি, কেক এবং কানের দুলের মতো প্রতীক।

আরও পড়ুনঃ রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। কালীঘাটপন্থী তৃণমূলকে শেষ পর্যন্ত নতুন প্রতীক নিয়ে লড়তে হয় কি না, এখন সেদিকেই নজর। সূত্রের খবর, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবতে পারেন মমতা। উল্লেখ্য, তৃণমূলের জন্মলগ্নে ‘ঘাসের উপরে জোড়াফুল’ প্রতীক আঁকার সঙ্গে মমতার নাম জড়িয়ে রয়েছে। যদিও এই দাবি নিয়ে মতভেদ রয়েছে।

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

সাতসকালে দালের খরকিয়ার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি