চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের প্রস্তুতি, পরীক্ষা পুলিশের

কবি সুভাষ ও বিমানবন্দর মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ করার জন্যই এখন E M Bypass’র চিংড়িঘাটা মোড়ে পিলার নির্মাণের কাজ শুরু হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর কদমে কাজ চলছে কবি সুভাষ ও বিমানবন্দরের মধ্যবর্তী মেট্রো রেল প্রকল্পের(Kavi Subhas Airport Metro Rail Project)। সেই প্রকল্পের একটি অংশে অর্থাৎ রুবির মোড়ে থাকা হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের মধ্যে চলতি বছরেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা। এর পরের ধাপ হিসাবে রুবি থেকে সেক্টর ফাইভ অবধি কাজ শেষ করার কথা। সেই কাজ শেষ করার জন্যই এখন Eastern Metropolitan Bypass বা E M Bypass’র চিংড়িঘাটা মোড়ে(Chingrighata Crossing) মেট্রোর পিলার নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সেই কাজের জন্যই শনিবার দুপুর থেকে সেখানে পরীক্ষামূলকভাবে যান চলাচল(Experimental Transport Moving) শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Police)। চিংড়িঘাটায় বাইপাসের মাঝ বরাবর, যে জায়গায় পিলারটি বসবে, সেই অংশকে গার্ডরেল দিয়ে ঘিরে পরীক্ষামূলকভাবে যান চলাচল করানো হচ্ছে। শনিবার ও রবিবারে মতো ছুটির দিনে বাইপাসে যান চলাচলের ক্ষেত্রে এর প্রভাব কী, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও এই প্রভাব খতিয়ে দেখা হবে। এভাবে যান নিয়ন্ত্রণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে পরবর্তীকালে সেই মতো ব্যবস্থা নেবে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন ওষুধের দাম Patent Right তুলে নিচ্ছে মোদি সরকার

কলকাতা ট্রাফিক পুলিশের সূত্রে জানা গিয়েছে, শনিবার অর্থাৎ পরীক্ষামূলক ভাবে গাড়ি চালাচলের প্রথম দিন তেমন বড় কোনও সমস্যা নজরে আসেনি। তবে বাইপাসের ওই অংশে দুই লেনেই যানবাহনের গতি থমকে যাচ্ছে। মূলত, কৌতূহলী চালকরা গাড়ির গতি কমিয়ে দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণমুখী লেনে পরিস্থিতি জটিল হচ্ছে। তবে সুকান্তনগরের দিকের রাস্তায় কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন যান চলাচলের গতিপ্রকৃতি খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা ট্রাফিক পুলিশ, মেট্রো রেল, আরভিএনএল, কলকাতা পুরনিগমকে নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে। শনিবার কলকাতা পুলিশের কর্তাদের পাশাপাশি মেট্রোর জিএম, আরভিএনএল-এর কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাফিক পুলিস সবুজ সংকেত দিলে কাজ শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। তবে অস্বীকার করার উপায় নেই কলকাতা টড়াফিক পুলিশের আসল পরীক্ষা আগামিকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার।

আরও পড়ুন রাজ্যপালের রোষে বরখাস্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী

এমনিতেই সন্ধ্যার দিকে বাইপাসে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে চিংড়িঘাটা মোড় পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আবার একই ছবি দেখা যায় নিক্কো পার্কের দিক থেকে চিংড়িঘাটার আসার রাস্তায়। তবে মেট্রোপলিটানের দিক থেকে নিক্কোপার্কের দিকে যেতে সেভাবে কোনও সমস্যা হয় না উড়ালপুল থাকায়। তাই আগামিকাল কী হয় সেই দিকেই তাকিয়ে থাকছেন কলকাতা পুলিশ ও মেট্রো রেলের আধিকারিকেরা। যদি দেখা যায়, যানজট আরও তীব্র হচ্ছে সেক্ষেত্রে অন্য পরিকল্পনা সারতে হবে। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে তেমন হলে, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে চিংড়াঘাটাগামী চার চাকার ছোট গাড়ি সল্টলেক ব্রডওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেই রাস্তায় জিডি ব্লক হয়ে নিক্কো পার্কের কাছে রাস্তা ধরা যাবে চিংড়িঘাটা যাওয়ার জন্য। শুধুমাত্র যাত্রীবাহী বাস বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সরাসরি চিংড়িঘাটা মোড়ের দিকে যেতে দেওয়া হবে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?