দিল্লিতে বিস্ফোরণ, সন্দেহভজনদের খোঁজে কলকাতায় হোটেলে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লালকেল্লার কাছে পরপর গাড়িতে বিস্ফোরণ। রাজধানীতে জঙ্গি নাশকতার ছক? দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কলকাতা শহরে জারি হাই অ্যালার্ট(High Alert)। সোমবার রাত থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় ব্যাপকভাবে নাকা চেকিং শুরু করে কলকাতা পুলিশ। শুধু তাই নয় বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদের কোন যোগসূত্র কলকাতার কোন হোটেলে রয়েছে কিনা তার খোঁজ খবর নেওয়াও শুরু করে পুলিশ অফিসাররা। কলকাতার মেট্রো রেলকে (Metro Rail)ঘিরে বিশেষ নজরদারি শুরু হয়। কলকাতার সব থানার পাশাপাশি জেলার পুলিশ সুপারদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) সহ শহরের বিভিন্ন মেট্রো স্টেশন গুলিতে ও হাওড়া এবং শিয়ালদা স্টেশনে বিশেষ সর্তকতা ব্যবস্থা গ্রহণ করা হল সোমবার রাত আটটার পর থেকে। শুধু কলকাতা শহর নয় ,এর পাশাপাশি মুম্বাই, চেন্নাই ,ব্যাঙ্গালুরু , হায়দ্রাবাদ সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর গুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় হঠাৎ লালকেল্লায় মেট্রো স্টেশনের(Lalella Metro Station) কাছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে আশেপাশের একাধিক গাড়িতে আগুন লেগে গেছে বলে খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও জঙ্গি নাশকতার ছক, উঠছে প্রশ্ন।এদিন সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়ে এখন চরম সর্তকতা জারি। এনএসজি কমান্ডোদের রাস্তায় নামানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে এই বিস্ফোরণের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে টেলিফোনে কথা বলেন।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?