চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৪ ঘণ্টাই উড়ালপুর দিয়ে যাবে বাইক, তবে মানতে হবে শর্ত

নিজস্ব প্রতিনিধিঃ মা উড়ালপুর বন্ধ থাকা নিয়ে বৃহস্পতিবারই পুলিশকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মা উড়ালপুর নিয়মে হল বড়সড় বদল। এবার থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু রয়েছে বেশ  কিছু শর্ত ।

নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে , নিদিষ্ট গতিতে মা উড়ালপুর দিয়ে চালাতে হবে বাইক। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তাদেরকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।‘ এরপরেই বদল হল নিয়মের।

এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে , সল্টলেক সেক্টর ফাইভে বহু হাসপাতাল রয়েছে। সেখানে অনেককে মেডিকেল ইমারজেন্সিতেও যেতে হয়। তাই আমজনতার সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা বাহুল্য, মা উড়ালপুরে প্রায়শই ঘটে বিভিন্ন দুর্ঘটনা। প্রাণ হারান বেশ কয়েকজন। সেইজন্য  প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাত দশটা থেকে পরের দিন সকাল ছ’টা পর্যন্ত এই উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না। তবে এবার  সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। সারাদিনই বাইক চলবে উড়ালপুলে।

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ